ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : হেডফোন ছাড়া বাইরে বেরোনোর কথা ভাবাই যায় না। বাসে, ট্রেনে সকলসময়ই কানে হেডফোন গুঁজে চলা অনেকেরই অভ্যেস। ফোনে কথা বলা থেকে শুরু করে, গান শোনা দিনে অনেকটা সময়ই অনেকেরই কানে হেডফোন গোঁজা থাকে। কিন্তু এমনটা করা যাদের নিয়মিত অভ্যাস, তারা সাবধান হয়ে যান এখনই। কারণ, দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের ফলে হতে পারে মারাত্মক কিছু সমস্যা। আসুন জেনে নেওয়া যাক, দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের ফলে কী কী ক্ষতি হতে পারে-
১. শোনার সমস্যাঃ হেডফোন সবসময় কানে লাগিয়ে গান শোনা মানে, একটানা আওয়াজ কানে যাওয়া। আর কোনো কোনো সময় সেটা ৯০ ডেসিবেলের বেশি আওয়াজও। এটা নিয়মিত হতে থাকলে কানের শ্রবণশক্তি কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এমনকি চিরতরে শ্রবণ শক্তি হারাতেও পারেন। তাই একটানা গান শুনবেন না। হাই ভলিউমেও গান শুনবেন না।
২. অল্প সময়ের জন্য বধিরতাঃ একটানা অনেক সময় হাই ভলিউমে গান শোনার পর হেডফোন খুললে বেশ কিছু সময় ভালো করে কানে আওয়াজ শোনা যায় না। দেখে গেছে যে, টানা ১৫ মিনিট ১০০ ডেসিবেল বা তার বেশি জোরে টানা গান শুনলে বধির হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
৩. মস্তিষ্কে প্রভাবঃ হেডফোন থেকে সৃষ্ট ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ মস্তিষ্কের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে। কারণ কানের সাথে মাথার কিন্তু সরাসরি যোগাযোগ।
৪. কানে ব্যাথাঃ আজকালকার এয়ার টাইট হেডফোন গুলি টানা অনেক সময় ব্যবহার করলে কানে ব্যাথা হয়। তাই এদিকেও খেয়াল রাখা উচিত।
৫. বাতাস প্রবেশে বাধাঃ অজকালকার হেডফোন গুলি সবই এয়ার টাইট হয়। ফলে একটানা কানে লাগিয়ে গান শুনলে কানে বাতাস প্রবেশ করতে পারেনা। যার ফলে ঝুঁকি থেকেই যায়।
৬. কানের ইনফেকশনঃ অনেকেই হেডফোন অন্যের সাথে শেয়ার করেন। এটা কিন্তু একদমই করা উচিত না। হেডফোনের মাধ্যমে একজনের কানের ব্যাকটেরিয়া অন্যের কানে চলে আসতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…