নিউজ

Amar Bangla card: আমার বাংলা কার্ড চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি কি সুবিধা পাবেন জেনে নিন বিস্তারে

চাকরি হোক বা ব্যবসা সকলের একটাই লক্ষ্য থাকে মোটা টাকা অর্থ রোজগার করা। ভবিষ্যতের উজ্জ্বল করার জন্য চাকরির খোঁজে সবাই রয়েছেন। কিন্তু রাজ্যে চাকরি কিন্তু খুব একটা বেশি নেই। এ নিয়ে প্রশ্ন থাকে বিরোধী দলের নেতাদের। যদিও সংবাদ মাধ্যম সূত্রে খবর, তৃতীয়বার ভোটে জেতার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসকদলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী প্রকাশ্যে জানিয়েছেন এবার তাদের লক্ষ্য হবে রাজ্যে কর্মসংস্থান এবং বিনিয়োগ। তবে সেই লক্ষ্য পূরণ এবার সচেষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সেই প্রসঙ্গেই এবার চালু করা হলো আমার বাংলা কার্ড। ইতিমধ্যেই রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এবার সেই প্রকল্পগুলি তালিকায় আরো একটি নাম যুক্ত হলো। প্রবাসী বাঙালি এবং বিদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের বিশেষ ধরনের পরিচয় পত্র হিসেবে কাজ করবে এই আমার বাংলা কার্ড।

এই কার্ড থাকলে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে কলকাতা আন্তর্জাতিক বইমেলা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো বিভিন্ন জায়গায় আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। সংবাদমাধ্যম সূত্রে খবর বিদেশে বসবাসকারী বহু বাঙালি এখন রাজ্যের উন্নতিতে যোগ দিতে ইচ্ছুক। সেই কারণেই রাজ্য সরকার এই কার্ড চালু করার মাধ্যমে প্রবাসী বাঙালি এবং ভারতীয়দের বিশেষ পরিচয় পত্র প্রদান করছে। বিদেশি বিনিয়োগের পথ প্রসারিত করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। এই কার্ডে প্রবাসী ভারতীয়দের সম্পর্কিত সকল তথ্যের উল্লেখ থাকবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকেও এই কার্ডের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে।

এই পোর্টালে প্রবাসী বাঙালি এবং ভারতীয়রা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। পাসপোর্ট নম্বর পৃথক রেজিস্ট্রেশন নম্বর কোন দেশের বাসিন্দা সবকিছুই উল্লেখ থাকবে এই কার্ডের উপর। সংবাদমাধ্যম সূত্রে খবর রাজ্যে বাজেট পেশার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছিলেন, এই বাজেট সম্পূর্ণরূপে হবে কর্মসংস্থান ভিত্তিক, যাতে করে রাজ্যের ছেলেমেয়েদের যথেষ্ট কর্মসংস্থান হয়। কিন্তু এই কার্ডের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কতটা সুবিধা পেতে চলেছেন সেটাই এখন দেখার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026