নিউজ

আগামী ২১শে জুলাই শুরু হচ্ছে এবছরের অমরনাথ যাত্রা, যাত্রীদের যা যা করতে হবে

এই বছরের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে আগামী ২১শে জুলাই। ২১শে জুলাই থেকে ৩রা আগস্ট এই ১৫ দিন চলবে অমরনাথ যাত্রা। শ্রী অমরনাথ স্রাইন বোর্ডের তরফে জানানো হয়েছে একথা। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার ৩,৮৮০ মিটার উঁচুতে অবস্থিত এই অমরনাথ গুহা। জেনে নিন এই বছরের অমরনাথ যাত্রার বিস্তারিত তথ্য-

২০২০ এর অমরনাথ যাত্রার সময়কাল:

এই বছরের অমরনাথ যাত্রা ২১শে জুলাই থেকে শুরু হবে এবং ৩রা আগস্টে শেষ হবে। শুক্রবার এখানে যাত্রাপথের ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের জন্য এবার অমরনাথ যাত্রার সময়কাল কমানো হয়েছে।

৫৫ বছরের বেশি বয়সী কোনও তীর্থযাত্রীকে যাত্রার অনুমতি দেওয়া হবেনা:

সাধু ব্যতীত শুধুমাত্র ৫৫ বছরের কম বয়সী তীর্থযাত্রীদেরই যাত্রার অনুমতি দেওয়া হবে। অমরনাথ স্রাইন বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, সকল তীর্থযাত্রীদের অবশ্যই করোনা মুক্ত শংসাপত্র থাকতে হবে। জম্মু-কাশ্মীরে প্রবেশের সময় তীর্থযাত্রীদের করোনা পরীক্ষা করা হবে।

যাত্রীদের অনলাইনেই আবেদন করতে হবে:

সাধু বাদে অমরনাথ যাত্রায় ইচ্ছুক সমস্ত যাত্রীদেরই অনলাইনে যাত্রার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনো ভাবে যাত্রার অনুমতি দেওয়া হবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে। আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১৫ দিন সকাল ও সন্ধ্যায় অমরনাথ গুহায় করা ‘আরতি’ সারা দেশের ভক্তদের জন্য সরাসরি সম্প্রচারিত করা হবে।

বাল্টাল বেস ক্যাম্প থেকে হেলিকপ্টার:

অমরনাথ স্রাইন বোর্ড কর্তারা জানিয়েছেন, করোনার জন্য স্থানীয় শ্রমিকদের না পাওয়া এবং বেস ক্যাম্প থেকে গুহামুখ পর্যন্ত রাস্তা রক্ষণাবেক্ষণে অসুবিধার কারণে ২০২০ এর অমরনাথ যাত্রায়, গেন্ডারবল জেলার বাল্টাল বেস ক্যাম্প থেকে গুহামুখ পর্যন্ত হেলিকপ্টার ব্যবহার করে করা হবে।

পেহেলগাঁও রুট নয়:

২০২০ এর অমরনাথ যাত্রা কেবলমাত্র উত্তর কাশ্মীরের বাল্টাল রুট দিয়েই করা হবে। বোর্ডের এক কর্তা বলেছেন, “কোনও তীর্থযাত্রীকে এই বছর পহেলগাঁও রুট দিয়ে যাত্রা করার অনুমতি দেওয়া হবে না।” আগামী রাখি পূর্ণিমা আগস্টের ৩ তারিখ যাত্রা শেষ করা হবে এবছরের অমরনাথ যাত্রা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026