ছোট্ট মেয়েটির নাচের ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়, ঝড়ের গতিতে বাড়ছে শেয়ার
কৌশিক পোল্ল্যে: আজকাল সোশ্যাল মিডিয়ায় কতকিছুই তো ভাইরাল হয়; কিন্তু কখনো ভেবেছেন কি, ভাইরালের তালিকায় এই সমস্ত ভিডিওগুলির পিছনের রহস্য কি? একদম ঠিকই ভাবছেন, প্রতিভা। শুধুমাত্র প্রতিভার জোরেই যে কেউ হয়ে উঠতে পারেন নেটপাড়ার চেনা মুখ। আর বর্তমানের ট্রেন্ডিংয়ে একজন ভাইরাল আর্টিস্ট এর খাতির কোনো রিয়েল লাইফ সেলিব্রিটির থেকে কম কিছু নয়। এই যেমন ধরুন সিনেমা বা সিরিজের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের ইউটিউবারও চলে এসেছেন সেলেবদের তালিকায়, কি বিরাট তাদের ফ্যান ফলোয়িং।
তবে একটা কথা মানতেই হয়, বরাবরের মতো খুদে শিল্পীরাই কিন্তু আমাদের মন জয় করে যায়। ছোট্ট ছোট্ট হাতে পায়ে গান হোক কিংবা নাচ তা দেখে উপভোগ করতেই যেন চোখ জুড়িয়ে যায়। আর সেই শিশুই যদি হয় প্রতিভার ভান্ডার এবং সেই সঙ্গে একস্ট্রাঅর্ডিনারি তাহলে তো আর কোনো কথাই নেই, এমনই এক খুদে কন্যার খোঁজ মিলল আজ ভাইরালের তালিকায়। তিনি নাচ করেন, যে সে নাচ নয়। কি অসাধারন তার অঙ্গভঙ্গি, যা দেখলে আপনিও বলবেন এ যেন এক পেশাদার শিল্পীর নাচ।
সোশ্যাল মিডিয়ায় তারই নাচের একটি ভিডিও হল ভাইরাল। অনেকগুলি নাচের সংযোজন করে ভিডিওটি তৈরি করা হয়েছে ফলে নানা অবতারেই তার অসাধারন নৃত্যশৈলী চোখে পড়ে, এত কমবয়সেই এরকম অপূর্ব নাচে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কমেন্টবক্সে এই ছোট্ট খুদেকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে সকলেই শুভকামনা করেছেন। এভাবেই এগিয়ে চলুক প্রতিভা এমনই দৃষ্টান্ত রেখে।ছোট্ট মেয়েটির অসাধারন নাচের ভিডিও নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…