তিনদিনের ভারত সফর শেষে ভারতে অ্যামাজনের গ্রাহকদের জন্য একটি খোলা চিঠি লিখলেন অ্যামাজনের সিইও জেফ বেজোস। সেখানে তিনি লিখেছেন তিনি ভারতে এসে আপ্লুত। তিনি লিখেছেন, ‘ভারতে যত ঘুরছি তত এদেশের প্রেমে পড়ে যাচ্ছি। ভারতের মানুষের অপরিসীম এনার্জি, উৎসাহ আমায় আরও উদ্ভূত করছে।’ এই চিঠিতে ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির প্রতি অ্যামাজনের প্রতিশ্রুতি এবং কীভাবে এটি দেশের আরও প্রত্যন্ত অঞ্চলে অ্যামাজনকে প্রসারিত করা যায় সেই পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, কিভাবে ভারতের ৫৫,০০০ এরও বেশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী লক্ষ লক্ষ পণ্য সরবরাহের জন্য আমাজনকে প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করছে। চিঠিতে অ্যামাজন সিইও ২০২০ সালের মধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিককে অ্যামাজন প্লাটফর্ম থেকে পুরোপুরি ভাবে সরিয়ে ফেলবে। পরিবেশ বাঁচানোর জন্য এটি তাদের একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন জেফ বেজোস। এছাড়া অ্যামাজনে কেনা প্রোডাক্ট ডেলিভারির জন্য ১০,০০০ বৈদ্যুতিক রিকশাও ব্যবহার শুরু হবে শীঘ্রই বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : কেরালার পর আরও একটি রাজ্যে বাতিল নাগরিকত্ব সংশোধনী বিল
অ্যামাজন সিইও ভারতে ছোট ব্যবসা ডিজিটালাইজড করার জন্য অ্যামাজনের এক কোটি বিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়টিও নিশ্চিত করেছেন। জানা গেছে যে অ্যামাজন ভারতের ১০০ টি শহর, গ্রাম এবং কমিউনিটিতে ‘ডিজিটাল হাট’ প্রতিষ্ঠা করবে যেখানে স্থানীয় পণ্য অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা যাবে। যে বেজোস তার চিঠিতে আরও জানিয়েছেন যে, ২০২৫ সালের মধ্যে অ্যামাজন ভারতে এক মিলিয়ন কর্মসংস্থান করবে।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…