ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Jio: পাওয়া যাবে ১০০ জিবি ফ্রি ডেটা, জিওতে বিপ্লব ঘোষণা করলেন আম্বানি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি আবারো একবার সকলকে চমকে দিয়েছেন। পুজোর আগে জিও-এর গ্রাহকদের জন্য একটি বিশেষ উপহারের ঘোষণা করেছেন তিনি। চলতি বছর থেকেই ‘জিও এআই ক্লাউড’ সার্ভিস চালু হচ্ছে এবং এর সাথে ১০০ জিবি পর্যন্ত বিনামূল্যে ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। রিলায়েন্সের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা করে মুকেশ আম্বানি বলেন, “জিও এআই ক্লাউডের এই অফার দীপাবলিতে চালু করার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, ডেটা চালিত এআই পরিষেবা সবাই ব্যবহার করতে পারুক।”

মুকেশ আম্বানির দৃষ্টিতে ভবিষ্যৎ

এই নতুন পরিষেবাটির মাধ্যমে জিও ব্যবহারকারীরা তাদের ফোটো, ভিডিও, নথি ইত্যাদি সবই নিরাপদে সঞ্চয় করে রাখতে পারবেন। আরও বেশি স্টোরেজের প্রয়োজন হলে সাশ্রয়ী মূল্যে আরও প্ল্যানও পাওয়া যাবে। মুকেশ আম্বানি এই অনুষ্ঠানে এআই-এর গুরুত্বের উপরও জোর দিয়েছেন। তিনি বলেছেন, “মানব সভ্যতার ইতিহাসে এআই সবচেয়ে বড় বিবর্তন। আমরা সমস্ত রিলায়েন্স ব্যবসার জন্য একটি এআই ডিজিটাল পরিকাঠামো তৈরি করছি। যা ভারতকে দ্রুত একটি প্রযুক্তির দেশে পরিণত করবে।”

জিও-এর সাফল্য

মুকেশ আম্বানি দাবি করেছেন যে, জিও ভারতকে বৃহত্তম ডেটা বাজারে পরিণত করেছে। বর্তমানে এই নেটওয়ার্ক বিশ্বব্যাপী মোবাইল ট্রাফিকের ৪ শতাংশ বহন করে। শুধু তাই নয়, জিওর বর্তমান ডেটা মূল্য বিশ্বের নিরিখে গড়ে এক চতুর্থাংশ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026