বলিউড

Isha and Kiyara: কিয়ারা-সিদ্ধার্থের বিয়েতে আম্বানি কন্যা, কালো ডিজাইনার লেহেঙ্গায় নজর কাড়লেন সকলের

ইশা আম্বানি নামটা বর্তমান প্রজন্মের কাছে খুব একটা অপরিচিত নয়। আম্বানি পরিবারের নাম উঠলে এনার নাম উঠবেই, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মিডিয়ার পাতায় প্রায়ই কোন না কোন কারণে মুকেশ আম্বানি কিংবা নিতা আম্বানি চর্চিত হন। বিশ্বের দরবারে পরিচিত রয়েছে এই আম্বানি পরিবারের। তবে এই মুহূর্তে একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরে আম্বানি কন্যা রয়েছেন চর্চার আলোয়।

আম্বানি পরিবারের যেকোনো অনুষ্ঠানেই উপস্থিত থাকেন প্রায় গোটা বলিউডের ছোট বড় তারকারা। অন্যদিকে তারকা খচিত বিভিন্ন অনুষ্ঠানেও দেখা মেলে আম্বানি পরিবারের সমস্ত সদস্যদের। সম্প্রতি তেমনি এক বড় বিয়ের রিসেপশন পার্টিতে আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা কালো রঙের লেহেঙ্গায় দেখা মিলেছে ইশা আম্বানির। রইল ঝলক।

চলতি বছরের ৭’ই ফেব্রুয়ারি একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। জয়সালমীরে জাঁকজমকের সাথেই নিজেদের বিবাহপর্ব সম্পন্ন করেছেন তারা। পরে সেখান থেকে ফিরে আয়োজন করেছিলেন এক বিশাল রিসেপশন পার্টির, যেখানে উপস্থিত ছিলেন তারকা জগৎ-এর অধিকাংশ মানুষ। পাশাপাশি উপস্থিত ছিলেন আম্বানি কন্যাও।

অনেক ছোট বয়স থেকেই অভিনেত্রীর সাথে পরিচয় তার। ছোট থেকেই একে অপরের খুব ভালো বন্ধু কিয়ারা ও ইশা। ছোট বয়সেও তাদের একসাথে ছবি রয়েছে, সেই ঝলকও আপাতত ভাইরাল নেটনাগরিকদের একাংশের মাঝে। এদিন রিসেপশনের পার্টিতে অভিনেত্রীর সাথেও ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে তাকে। সাথে ছিলেন অভিনেত্রীর বোন আনিশা মালহোত্রাও। আপাতত সেই ছবির সূত্র ধরেই কিয়ারার পাশাপাশি মিডিয়ার আলোয় আম্বানি কন্যা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026