বিনোদন

স্ত্রী নীতা আম্বানির সঙ্গে মুকেশ আম্বানির ভুল ছবি সামনে এলো, ইন্টারনেটে ভাইরাল ছবি

নীতা আম্বানি থেকে শুরু করে মুকেশ আম্বানি, পৃথিবী বিখ্যাত এই আম্বানি পরিবারের প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে একটা আলাদা আলাদা অভ্যাস। কারোর রয়েছে জুতো পরার অভ্যাস, তো আবার কেউ কেউ এমন রয়েছেন যারা চায়ের ভক্ত। এমন একটি পরিবার, যে পরিবার সারা ভারতে নয় সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়, সেই পরিবারের মানুষদের ব্যক্তিগত অভ্যাস কিরকম? তারা কি করতে পছন্দ করেন, আর কি পছন্দ করেন না, চলুন জেনে নেওয়া যাক।

নিতা আম্বানি থেকে শুরু করে মুকেশ আম্বানি, এই আম্বানি পরিবারের সকলেরই রয়েছে অদ্ভুত অদ্ভুত কিছু অভ্যাস। চলুন জেনে নেওয়া যাক সেই অভ্যাসের ব্যাপারে বিস্তারিত। প্রথমে আসা যাক নিতা আম্বানির ব্যাপারে। নীতা আম্বানি হলেন এমন একজন মানুষ যিনি কিনা কখনোই নিজের জুতো রিপিট করেন না। নিজের একবার পরে ফেলা জামা কাপড় আরো একবার তিনি পরতে পারেন, কিন্তু নিজের জুতো একবারের বেশি দুবার তিনি কখনোই পরবেন না। তার সংগ্রহের মধ্যে রয়েছে প্রাদা, জিমি চু, মার্লিন, পেড্রো ইত্যাদি বিদেশি কোম্পানির এবং অত্যন্ত দামি জুতো।

তবে নিজের স্ত্রীর থেকে একেবারেই বিপরীত হলেন মুকেশ আম্বানি। তিনি নিজের পরিবারের সঙ্গে প্রতি সপ্তাহে অন্তত একটা দিন কাটানোর চেষ্টা করেন। তিনি সবসময় সাদা শার্ট পরতে পছন্দ করেন, অন্য রঙের শার্ট পরে তাকে খুব একটা বেশি দেখা যায় না। এছাড়া তিনি খুব একটা ফ্যান্সি রেস্টুরেন্টে খেতে পছন্দ করেন না। বরং তার ফেভারিট স্ট্রিট ফুড। ভাত, ডাল এবং রুটির মত সাধারণ খাবার খেতে তার বেশি ভালো লাগে।

আম্বানি পরিবারের সদস্যদের কাছে রয়েছে তাদের নিজেদের সিক্রেট ইন্সটাগ্রাম একাউন্ট। ইশা আম্বানি, আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানি নিজেরা সিক্রেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেন। তারা পৃথিবীকে জানান দিতে চান না যে তারা এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে রয়েছেন, কিন্তু তবুও সারা দুনিয়ার সাথে কানেক্ট থাকতে চান তারা। মুকেশ আম্বানি এবং নিতা আম্বানির একমাত্র কন্যা ইশা আম্বানি পিরামল একজন পার্টি পারসন। পার্টি করতে তিনি খুবই পছন্দ করে থাকেন। ক্রিশ্চিয়ান লুবোটিন, সব্যসাচীর মত বড় বড় ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে তাকে পার্টি করতে দেখা গিয়েছে। এমনকি করোনা ভাইরাসের সময় ওনার আয়োজিত হোলি পার্টি নিয়েও বিস্তার আলোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়া মাধ্যমে।

শ্লোকা মেহেতা আম্বানি আবার চা খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন। তার বাড়িতে বিভিন্ন ধরনের চায়ের কালেকশন রয়েছে। আম্বানি পরিবারের একটি ভিডিও বহু আগে ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল নিতা আম্বানি নিজেই শ্লোকা মেহতা আম্বানির চায়ের কালেকশনের ব্যাপারে জানিয়েছিলেন। উনি এই ভাইরাল ভিডিওতে বলেছিলেন, শ্লোকা বাড়িতে না আসার আগে তিনি জানতেই পারতেন না যে এত রকমের চা পৃথিবীতে হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026