আমিশা পাটেল বলিউডের অন্যতম জনপ্রিয়, প্রথম সারির হিট অভিনেত্রী। ২০০০ সালে তেলেগু ছবি ‘বদ্রি’ দিয়েই নিজের অভিনয় জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি। ঐ বছরেই হৃত্বিক রোশনের বিপরীতে ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়েই নিজের বলিউড ডেবিউ করেছিলেন তিনি। বক্সঅফিসেও চূড়ান্ত সফল হয়েছিল সেই ছবি। এরপর থেকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। দর্শকদের মাঝে এখনো নিজের সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি।
এরপর ২০০১’এ ‘গাদার: এক প্রেম কথা’ ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ছবিটিও যে বক্সঅফিসে বেজায় সাড়া ফেলেছিল সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সেই থেকেই নিজের অভিনয়ের পাশাপাশি বজায় রেখেছেন রূপের দাপটও। বর্তমানে বড়পর্দায় তার বিশেষ দেখা না মিললেও, থেকে থেকেই নেটদুনিয়ায় নিজের বোল্ড লুকের জন্য চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে।
উল্লেখ্য, অভিনেত্রী ৪৬ বছর বয়সেও বোল্ডনেসের দিক দিয়ে টেক্কা দিতে পারেন বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের। সম্প্রতি সেকথাই আবারো প্রমাণ করে দিলেন অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ঝলকে তাকে প্রয়োজনের থেকে অতিরিক্ত বোল্ড লুকে দেখা গিয়েছিল। লাল-সাদা মনোকিনি লুকেই ক্যামেরার সামনে এদিন ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সমুদ্র সৈকতে সমুদ্রের কাছাকাছি দাঁড়িয়েই তুলেছিলেন ছবি। শো-অফ করেছিলেন নিজের টোনড বডিও। খোলা চুলে পরেছিলেন লাল লিপস্টিক। কানে মানানসই দুলের পাশাপাশি চোখে রেখেছিলেন রোদচশমা। গলায় ছিল একটি মূল্যবান পেনডেন্টও। তার শরীরী ভাবভঙ্গিতেও ছিল আবেদনের ছাপ স্পষ্ট। আপাতত, নিজের এই বোল্ড, লাস্যময়ী ঝলকের সূত্র ধরেই অনুরাগীমহলের একাংশের মাঝে আবারো চর্চায় অভিনেত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…