Ameesha Patel: বেহরানের সমুদ্র সৈকতে এমন পোশাক পরলেন আমিশা, ভক্তদের হৃদস্পন্দন বেড়ে গেল

আমিশা পাটেল বলিউডের অন্যতম জনপ্রিয়, প্রথম সারির হিট অভিনেত্রী। ২০০০ সালে তেলেগু ছবি ‘বদ্রি’ দিয়েই নিজের অভিনয় জীবনের পথচলা শুরু করেছিলেন। ঐ বছরেই হৃত্বিক রোশনের বিপরীতে ‘কহনা পেয়ার হ্যায়’ দিয়েই নিজের বলিউড ডেবিউ করেছিলেন অভিনেত্রী। বক্সঅফিসেও চূড়ান্ত সফল হয়েছিল সেই ছবি। এরপর থেকে পিছন ঘুরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ইট উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। ২০০১’এ ‘গাদার: এক প্রেম কথা’ ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ছবিটিও যে বক্সঅফিসে বেজায় সাড়া ফেলেছিল সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সেই থেকেই নিজের রূপের ছটায় মুগ্ধ করে রেখেছেন নিজের অগণিত ভক্তদের, যা বহাল রেখেছেন এখনও। বড়পর্দায় বিশেষ দেখা না মিললেও থেকে থেকেই নেটদুনিয়ায় চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি নিজের একটি বোল্ড ভিডিওর সূত্র ধরেই চর্চায় আমিশা পাটেল।

৪৬ বছর বয়সেও রূপের জৌলুস কমেনি এতটুকুও। এখনও তাকে দেখে মুগ্ধ হন তার অধিকাংশ ভক্তরা। নিঃসন্দেহে বলা চলে তিনি এই বয়সেও রূপে গুনে টেক্কা দেন বর্তমানের বলি ডিভাদের। সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় তিনি, তা অবশ্য আর আলাদাভাবের বলার প্রয়োজন নেই। সম্প্রতি আমিশা পাটেলের শেয়ার করা ১’টি বোল্ড ভিডিওর সূত্র ধরে চর্চায় রয়েছেন অভিনেত্রী, যা রীতিমতো নজর টেনেছে, নেটনাগরিকদের। পাশাপাশি উষ্ণতা ছড়িয়েছে তার অগণিত ভক্তমহলের মাঝেও।

এই মুহূর্তে একেবারে ভ্যাকেশন মুডে রয়েছেন আমিশা পাটেল। বেহরানে (Bahrain) ছুটি কাটাচ্ছেন তিনি। সেখান থেকেই নিজের একাধিক বিকিনি লুক শেয়ার করে নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি শ্যাওলা রঙের একটি বিকিনিতে সোশ্যাল মিডিয়ার পারদ চড়াতে দেখা গিয়েছে তাকে। এই লুকেই হোটেলের ব্যালকনি থেকে শুরু করে বিচের ধার পর্যন্ত ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। বিচের ধারে তার রোদ পোহানোর ঝলকও মিলেছে তার শেয়ার করা অন্য আরেকটি ভিডিওতে। অভিনেত্রীর এই ভিডিওগুলি রীতিমতো আগুন ছড়িয়েছে ভক্তদের মাঝে। তিনি যে এই বয়সেও একেবারে ফিট, তা তার মারকাটারি ফিগারে চোখ রাখলেই স্পষ্ট হবে। নিয়মিত শরীরচর্চা যে তার নিয়মিত অভ্যাস, তা অবশ্যই আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। আপাতত অভিনেত্রীর ভক্তমহল তার এই বেহরানের বোল্ড লুক নিয়েই মত্ত হয়ে রয়েছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026