আমিশা পাটেল বলিউডের অন্যতম জনপ্রিয়, প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী। ২০০০ সালে তেলেগু ছবি ‘বদ্রি’ দিয়েই নিজের অভিনয় জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি। ঐ বছরেই হৃত্বিক রোশনের বিপরীতে ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়েই নিজের বলিউড ডেবিউ করেছিলেন তিনি। বক্সঅফিসেও চূড়ান্ত সফল হয়েছিল সেই ছবি। এরপর থেকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। দর্শকদের মাঝে এখনো নিজের সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি।
এরপর ২০০১’এ ‘গাদার: এক প্রেম কথা’ ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ছবিটিও যে বক্সঅফিসে বেজায় সাড়া ফেলেছিল সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সেই থেকেই নিজের অভিনয়ের পাশাপাশি বজায় রেখেছেন রূপের দাপটও। বর্তমানে বড়পর্দায় তার বিশেষ দেখা না মিললেও, থেকে থেকেই নেটদুনিয়ায় নিজের বোল্ড লুকের জন্য চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এই মুহূর্তে অভিনেত্রীর বিরুদ্ধে এমন কিছু কথা শোনা গিয়েছে, যা শোনার পর থেকে চমকে গিয়েছেন অনেকেই।
এই মুহূর্তে ‘পিআর বলিউড’ নামের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমিশা পাটেল সম্পর্কে বেশ কিছু বিতর্কিত তথ্য উঠে এসেছে সকলের সামনে। সেই ভিডিওর তথ্য অনুযায়ী, ইন্ডাস্ট্রিতে যখন অভিনেত্রী একেবারেই কাজ পাচ্ছিলেন না, সেইসময় নিজের প্রোডাকশন হাউজ খুলে ফেলেছিলেন অভিনেত্রী। যার সূত্র ধরে বড় অঙ্কের টাকাও বাজার থেকে ধার নিয়েছিলেন আমিশা। তবে সেই বিপুল অঙ্কের টাকা নাকি তিনি এখনো শোধ দেননি। পাশাপাশি এও শোনা গিয়েছে, তিনি শুধুমাত্র টাকার জন্যই ভিডিওকলে একাধিক জনের সাথে কথা বলেন। আর তারা যে যথেষ্ট অবস্থাপন্ন সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এই মুহূর্তে অভিনেত্রীর বিরুদ্ধে এমনি বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। তবে এই প্রসঙ্গে কোনোরকম মন্তব্য করেননি অভিনেত্রী।
Niall Horan is opening up about the inspiration behind his upcoming fourth studio album —…
Lucy Dacus, acclaimed singer-songwriter and member of boygenius, delivered a moving rendition of Daniel Caesar’s…
Timothée Chalamet’s relationship with Kylie Jenner is reportedly under scrutiny following his loss at the…
Mel Schilling, beloved host of Married at First Sight U.K. and Australia, has shared devastating…
Viewers tuning into NBC’s Today on March 16 were surprised to see Jenna Bush Hager…
John Krasinski is stepping back into the role of Jack Ryan for a new Prime…