আমিশা পাটেল বলিউডের অন্যতম জনপ্রিয়, প্রথম সারির হিট অভিনেত্রী। ২০০০ সালে তেলেগু ছবি ‘বদ্রি’ দিয়েই নিজের অভিনয় জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি। ঐ বছরেই হৃত্বিক রোশনের বিপরীতে ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়েই নিজের বলিউড ডেবিউ করেছিলেন তিনি। বক্সঅফিসেও চূড়ান্ত সফল হয়েছিল সেই ছবি। এরপর থেকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। দর্শকদের মাঝে এখনো নিজের সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি।
এরপর ২০০১’এ ‘গাদার: এক প্রেম কথা’ ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ছবিটিও যে বক্সঅফিসে বেজায় সাড়া ফেলেছিল সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সেই থেকেই নিজের অভিনয়ের পাশাপাশি বজায় রেখেছেন রূপের দাপটও। বর্তমানে বড়পর্দায় তার বিশেষ দেখা না মিললেও, থেকে থেকেই নেটদুনিয়ায় নিজের বোল্ড লুকের জন্য চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে।
উল্লেখ্য, অভিনেত্রী ৪৬ বছর বয়সেও বোল্ডনেসের দিক দিয়ে টেক্কা দিতে পারেন বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের। সম্প্রতি সেকথাই আবারো প্রমাণ করে দিলেন অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক রিল ভিডিওতে তার বোল্ডনেসের একাধিক ঝলক মিলেছে। কোথাও একেবারে টিপটপ ওয়েস্টার্ন পোশাকে, আবার কোথাও বিকিনি লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। কখনো নিজের ঘরের জানলার সামনে কফি কাপ হাতে, আবার কখনো ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাকে। ট্রেডিশনাল লুকেও কোন এক অনুষ্ঠানের মঞ্চে দেখা মিলেছে তার। আর এই সমস্ত ঝলক একসাথে মিলবে অভিনেত্রী সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ভিডিওতেই। আপাতত, সেই সূত্র ধরেই অনুরাগীমহলের মাঝে চর্চায় অভিনেত্রী।
Taylor Frankie Paul’s upcoming season of The Bachelorette is facing intense scrutiny after news broke…
Shemar Moore is keeping fans in the loop about his highly anticipated spinoff series, S.W.A.T.…
Rebecca Gayheart is honoring her late husband, actor Eric Dane, with a heartfelt tribute one…
Hilary Duff is embracing her role as the playful parent with a stomach-turning twist. The…
The National Academy of Television Arts & Sciences (NATAS) has unveiled significant changes to the…
A disturbing video of influencer Taylor Frankie Paul attacking Dakota Mortensen during a 2023 altercation…