নিউজ

চরবৃত্তির অভিযোগে বাতিল ১০০০ ভিসা, কঠোর পদক্ষেপ ট্রাম্প সরকারের

আমেরিকা : করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকেই চিনের ওপর ক্ষুব্ধ হয়ে বসে একাধিক দেশ। তার শীর্ষে রয়েছে আমেরিকা এবং ভারত। এর আগে চিনের ওপর দিনের পর দিন ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবার চিনের ওপর ক্ষোভ প্রকাশে বাতিল করা হয়েছে ১০০০ চিনা নাগরিকের ভিসা। ট্রাম্প প্রশাসন যাদের ভিসা বাতিল করেছে তাদের মধ্যে বেশিরভাগ রয়েছেন চিনা ছাত্রছাত্রী এবং গবেষক৷

দেশের নিরাপত্তা বজায় রাখার জন্যই এই চিনা পড়ুয়া এবং গবেষকদের ভিসা বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর৷ গত ২৯ মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সরকারি ঘোষণা অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয় আর তারপরেই বাতিল করা হয় ১০০০ জনের ভিসা৷ এমনকি হংকংয়ের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে চিনের বিরুদ্ধে গত ২৯ মে বেশ কিছু কড়া পদক্ষেপের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

কিন্তু কেনই বা হঠাত মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ, সেই নিয়ে ইতিমধ্যেই অনেকের অনেক প্রশ্ন। সুত্রের খবর অনুযায়ী জানানো হয়েছে গবেষণার সূত্র ধরে ছাত্রছাত্রীদের মাধ্যমে চিনের সামরিক বাহিনীর হাতে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্যের পাচার করা হচ্ছে অনেক দিন ধরেই।

আর দেশের নিরাপত্তা বজায় রাখতেই এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে আমেরিকা প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান চ্যাড উল্ফ জানিয়েছেন, “চিনে দাস প্রথার মাধ্যমে যে সমস্ত পণ্য উৎপাদন করা হচ্ছে, আমেরিকায় সেই সমস্ত পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি করা হবে৷ যাতে চিন প্রত্যেক মানুষকে সম্মান দিতে শেখে”।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026