নিউজ

করোনা যুদ্ধে ভারতকে আর্থিক সাহায্য আমেরিকার

করোনা রুখতে এবার ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন স্বাস্থ্য পরিষেবার জন্য ৫.৯ ডলার বা ৪৫ কোটি টাকা ভারতকে সাহায্য করেছে তারা। ভারতে যাতে যথেষ্ট পরিমাণে টেস্ট করা হয় এবং  সংক্রমণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ব্যবহার করা হবে এই টাকা। এছাড়া করোনা সংক্রমণের কারণে যে জরুরি অবস্থা তৈরি হয়েছে তাতে কোন খাতে কি কি দরকার সেই বিষয়েও এই টাকা ব্যবহার করা হবে।

করোনা প্রসঙ্গে আমেরিকা জানিয়েছে, “মোট ২.৮ বিলিয়ন ইউএসডির ফান্ড তৈরি হয়েছে যার মধ্যে ১.৪ ইউএসডি বিলিয়ন স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ হয়েছে। শেষ ২০ বছরে আমেরিকা এই পরিমাণ মোট টাকা ভারতকে দিয়েছে।” এছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে আফগানিস্তানকে ১৮ মিলিয়ন ডলার, বাংলাদেশকে ৯.৬ মিলিয়ন ডলার, ভুটানকে ৫০ হাজার ডলার, নেপালকে ১.৮ মিলিয়ন ডলার, পাকিস্তানকে ৯.৪ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কাকে ১.৩ মিলিয়ন ডলার সাহায্য দিয়েছে আমেরিকা।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন করোনা সংক্রমণের চরমতম অবস্থা পার করে ফেলেছে আমেরিকা। শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় করোনায় মৃত প্রায় ৪৫০০ এর কাছাকাছি মানুষ। এই সংখ্যক মৃত্যুর ফলে আমেরিকায় করোনা আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২ হাজার ৯১৭ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026