ভারত ভাগের সাথে সাথে ভারত ও পাকিস্তান এই দুই দেশের সম্পর্কের মধ্যেও বিচ্ছেদ ঘটে। এই দুই দেশের সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার নিজের মতামত পোষণ করেছেন। ভারত – পাক সম্পর্ক নিয়ে আবারও একবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট।
৯ই সেপ্টেম্বর, সোমবার হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, “কিছুটা হলেও ভারত – পাক সম্পর্কের তিক্ততা কমেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফ্রান্সে জি ৭ বৈঠকে বহুক্ষণ ভারত – পাক নিয়ে আলোচনা হয়েছিল। তখন আমি জানিয়েছিলাম সাহায্যের প্রয়োজন হলে আমরা আছি। “এর আগেও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপের কথা বলেছেন ট্রাম্প। তবে ভারত প্রথম থেকেই এই হস্তক্ষেপের বিষয়টি অগ্রাহ্য করে। কাশ্মীর প্রসঙ্গে ট্রাম্পের পাশে বসে মোদীজি বলেছিলেন ভারত ও পাকিস্তানের একাধিক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে, দুটি দেশ মিলে এই সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করতে হবে।
তিনি আরও জানান যে কাশ্মীর দ্বিপাক্ষিক সমস্যা তাই পাকিস্তানের সাথে আলোচনা করে এই সমাধান করা হবে। এই সমস্যা নিয়ে তিনি অন্য কোনো দেশকে বিরক্ত করতে চাননা বলে স্পষ্টভাবে জানিয়ে দেন। এই কথার পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, “কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমি নিশ্চিত, ভারত ও পাকিস্তান নিজেরাই সমস্যা মিটিয়ে নেবে। মোদী কথা বলবেন পাকিস্তানের সাথে, উনি কিছু একটা ভালোই করবেন।
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…