কাশ্মীরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। সম্প্রতি কাশ্মীরে ৩৭০ ধারা ভারত তুলে নিলে যা আরও চরম আকার ধারণ করে। এই আবহে আবারও নিজেদের মধ্যে আলোচনায় বসে সমাধান সূত্র বের করুক ভারত ও পাকিস্তান। এমনটাই চাইছে আমেরিকা। তবে সেক্ষেত্রে সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে সদর্থক ভূমিকা নিতে হবে বলে মনে করে তারা।
দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট অ্যালিস জি ওয়েলস বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে গঠনমূলক আলোচনা দেখতে চাই’। পাকিস্তানের মাটিকে ব্যবহার করে সন্ত্রাস ছড়ানোর প্রসঙ্গ তুলে এদিন তিনি আরও বলেন, ‘তাদের ভূখণ্ডে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ আলোচনায় তুলে ধরুক পাকিস্তান।’
একই সাথে জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ভারতের কাছে তা জানতে চাইলো আমেরিকা। রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তি দেওয়ার ব্যাপারে ভারতের উপর তারা চাপ সৃষ্টি করছে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…