আগামী ৩রা মে নাগাদ তীব্র গতিতে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আমফান, এমনটাই জানিয়েছে মৌসম ভবন। এই ঘূর্ণিঝড় আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সে নিজেকে আরও শক্তিশালী করে তুলবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, এই ঝড়ের গতিপথ অনুসারে মায়ানমারের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও এই ঝড়ের প্রকোপ পড়তে পারে। উপকূল অঞ্চলের মানুষদের সতর্ক করা হয়েছে। সমুদ্রের উপর দিয়ে আগামী ২৪ ঘন্টায় বইতে শুরু করবে এই ঝড়। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ বা মায়ানমারের দিকে গতিপথ পাল্টাতে পারে। আর এই ঘূর্ণিঝড়ের ফলে নিম্নচাপ সৃষ্টি হবে নিকোবর দীপপুঞ্জে। তারফলেই সেখানের কিছু অঞ্চলে ১লা মে থেকে ৩রা মে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…