বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক যুবতী, বিজয়া পরামানিক নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি যে ভিডিওর সূত্র ধরে আপাতত এই যুবতী বিজয়া চর্চার আলোয় উঠে এসেছেন সেটি ফেসবুকের অফিশিয়াল পেজ ‘চিত্রায়ণ’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে নেটদুনিয়ায়। এই ভিডিওটি এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ৭ মিলিয়নের কাছাকাছি মানুষের কাছে। পছন্দও করেছেন বহুজন। গোলাপী শাড়িতে মাথায় বিনুনি বেঁধেছিলেন তিনি। কখনো রেললাইনের উপর, আবার কখনো হাইওয়ের উপর জনপ্রিয় বাংলা গান ‘আমি কলকাতার রসগোল্লা’র তালে নৃত্য পরিবেশন করেছেন। তবে সম্প্রতি তার এই নাচ প্রশংসিত হয়েছে নেটিজেনদের একাংশের মাঝেও। তিনি যে নৃত্য পরিবেশনায় যথেষ্ট দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত তা তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে। এই ভিডিওটি শেয়ার করে পেজ ‘চিত্রায়ণ’এর তরফ থেকে লেখা হয়েছে, “পুরো ঝড় তুলে দিয়ে গেল। এই এমন সুন্দর নাচের ঝড়ে মনটা উড়িয়ে নিয়ে গেল। অসাধারণ উপস্থাপনা। আপনার কাছে কেমন লাগলো!!! নৃত্যে -বিজয়া পরামানিক।ধুবুলিয়া। নদীয়া।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…