বলিউড অভিনেতা আমির খানের কন্যা ইরা খান এখন সোশ্যাল মিডিয়ার একজন সেন্সেশন হয়ে উঠেছেন। সম্প্রতি নিজের এংগেজমেন্টের কথা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ার সমস্ত আকর্ষণ নিজের দিকে টেনেছেন আমির খানের কন্যা ইরা। তার সাথেই আমির খানের কন্যা নিজের ব্যক্তিগত জীবন এবং নিজের বোল্ড অবতারের জন্য সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। তার বিভিন্ন ধরনের ছবি সোশ্যাল মিডিয়ার আকর্ষণ টেনে থাকে। আর এবারে নিজের বিকিনি ছবির জন্য আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন বলিউড তারকা আমির খানের কন্যা ইরা খান। তবে এই ছবির জন্য যারা তাকে ট্রল করেছেন তাদেরকে যোগ্য জবাব দিতে ভুলে যাননি ইরা। বর্তমানে এই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে দারুন ভাবে ভাইরাল হতে শুরু করেছে।
আপনাদের জানিয়ে রাখি, আমির খানের কন্যা ইরা খান নিজের জন্মদিনের সেলিব্রেশন পার্টির কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন দিন কয়েক আগে। এই ছবিগুলিতে ইরাকে অত্যন্ত হট দেখাচ্ছিল একটি বোল্ড বিকিনিতে। এই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের রোষের মুখে পড়েন।
তবে ট্রল হওয়ার পরেও তার সমালোচকদের তিনি আক্রমণ করেছেন তার পরের ছবির মাধ্যমে। তিনি পরের ছবিতে তার প্রেমিকের সাথে জলের মধ্যে দাড়িয়েছেন। এই কোজি ছবিতে তাকে ওই একই বিকিনিতে দেখা যাচ্ছে। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, যদি আপনাদের আগের ছবিটি নিয়ে সমস্ত সমালোচনা করা হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে আরও কিছু ছবি রয়েছে। এগুলোতেও আপনি একইভাবে সমালোচনা করতে পারেন। অর্থাৎ, তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি এই সমালোচকদের কথায় বিশেষ পাত্তা দিচ্ছেন না এবং তিনি এভাবেই নিজের জীবনটা কাটাতে চাইছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…