নিউজ

তুর্কির রাষ্ট্রপতির স্ত্রীয়ের সঙ্গে ছবি তুলে বিতর্কে লাল সিং চাড্ডা, কটাক্ষ করে কি বললেন স্বামী ও কঙ্গনা

ঋদ্ধিমান রায়: তুর্কির রাষ্ট্রপতির স্ত্রীয়ের সঙ্গে ফটোশুট করে বিতর্কে জড়ালেন অভিনেতা আমির খান। আমির খান তাঁর আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের জন্য এই মুহূর্তের তুর্কিতে রয়েছেন। দিনকয়েক আগে তুর্কির রাষ্ট্রপতি ভবন হুবের মেনশন থেকে ফার্স্ট লেডি এমিন এর্দোগান আমিরের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে একটি সৌজন্যসূচক ক্যাপশন লেখেন। এরপরই ভারতে ট্রোলের শিকার হতে থাকেন আমির। উল্লেখ্য, কাশ্মীরে ৩৭০ ধারা ওঠানোর সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন তুর্কির রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির স্ত্রীয়ের সঙ্গে এমন সৌজন্য ছবি তোলায় আমিরের উপর চটেছেন দেশের একাংশ। আমিরকে দেশবিরোধী বলেও কটাক্ষ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ইতিমধ্যে আমিরের তুর্কি সফর নিয়ে মন্তব্য করেছেন বিজেপির সংসদ সুব্রহ্মণীয়ম স্বামী। স্বামী ট্যুইটে কটাক্ষ করে লেখেন–‘কোভিদের নিয়ম অনুযায়ী দেশে ফিরলে আমিরকে দুই সপ্তাহের জন্য সরকারি হোস্টেলে কোয়ারেন্টিনে রেখে দেওয়া উচিত।’

আমিরের তুর্কি সফর নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা রানাউতও। আমিরকে ‘ভণ্ড’ অভিহিত করে কঙ্গনার মত–‘এটা যথেষ্ট চিন্তাজনক। ভারতে আমির শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি দেশের বিভিন্ন বিষয়ের উপর অংশগ্রহণ করে থাকেন। তিনি একজন বড় আইকন। তাঁকে এসময় একজন ভন্ডের মতই লাগছে। আর তাঁর এই কাজের জন্য মানুষের কাছে সাফাই দেওয়াও উচিত, কারণ তাঁর এই ভূমিকায় অনেক মানুষ আহত হয়েছেন।’

পূর্বেও বিভিন্ন রকম বিতর্কিত কাজ বা বক্তব্যের জন্য দেশ জুড়ে সমালোচিত হতে হয়েছে আমির খানকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026