আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির তাদের প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চায় না। বিহারে জয়লাভের পর নয়া উদ্যোগে বিজেপি নেতা কর্মীরা বাংলা জয়ের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছে। অবশ্য আগের বছরের লোকসভা ভোটের ফলাফলের পর আসন্ন বিধানসভা ভোটে বিজেপি যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, তা অনেক আগে থেকেই অনুমান করা গিয়েছিল। বাংলা জয়ের লড়াইয়ে সামনে থেকে সরাসরি নেতৃত্ব দেবেন দলের দুই শীর্ষ নেতা অমিত শাহ এবং জে পি নাড্ডা। এমনকি তারা সরাসরি পশ্চিমবঙ্গে এসে দলের কাজের দেখাশোনা করবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি বাংলাকে পাঁচটি জোনে ভাগ করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ৫ কেন্দ্রীয় পর্যবেক্ষকের টিম পাঠিয়েছে। ইতিমধ্যে তারা কাজেও নেমে পড়েছে। কিন্তু তাতেই থেমে যেতে চায় না বিজেপি। তারা নির্বাচনের আগে কোনরকম খামতি রাখতে চায় না। তাই প্রচারের গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে খোদ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। প্রচারের ঝড় তুলতে শহরে আসছেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। ভোটের আগে প্রত্যেক রাজ্যবাসীর সমস্যা জানতে চায় তারা।
অমিত শাহ এবং জে পি নাড্ডার রাজ্যে এসে সরাসরি নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন প্রতি মাসেই নিয়ম করে পশ্চিমবঙ্গে আসবেন তারা। অমিত শাহ প্রতি মাসে অন্তত ২ দিন এবং জে পি নাড্ডা কমপক্ষে মাসে ৩ দিন থেকে প্রচারের কাজে দেখাশোনা করবেন। যদিও তাদের রাজ্যে আসার চরম সময়সূচী এখনও স্থির হয়নি। বাংলা দখলের লড়াইয়ে এবার গেরুয়া শিবির যে তাদের সর্বশক্তি দিয়ে লেগে পড়বে তা নিয়ে আর কোন সন্দেহ নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…