নিউজ

মমতা শুধু ভাইপোর কথা ভাবেন, বিস্ফোরক শাহ

রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে আর বিজেপি এবং তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ক্রমাগত বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে চাপ বাড়িয়ে চলেছেন। এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর উপরে চাপ বাড়াতে শুরু করেছে। কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বৃহস্পতিবার তৃণমূলের উপর চাপ বাড়ানোর শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের উন্নয়ন প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন।

অমিত শাহ বললেন, “নরেন্দ্র মোদি (Narendra Modi) গরিবের করলেন ভাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর কল্যাণ ভাবেন।” পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলকে রাজনৈতিক ভাবে নিঃশেষ করার পক্ষে এটা যে যথেষ্ট সেটা বিজেপি তথা বাংলার প্রত্যেকটি মানুষ বুঝে গিয়েছেন। তৃণমূল ছেড়ে ভাইপো হটাও স্লোগান দিয়ে ইতিমধ্যেই বিষয়টি পরিষ্কার করে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। পাশাপাশি, শুভেন্দু অধিকারী যেভাবে ‘ভাইপো হটাও’ স্লোগান দিয়ে সব সভায় বক্তব্য রাখছেন সেটা অত্যন্ত উল্লেখযোগ্য।

তবে এই মুহূর্তে যে মমতা তার ভাইপো অভিষেককে দলের বাড়তি গুরুত্ব দেন সেটা একেবারে প্রমাণ করে দিয়েছেন শুভেন্দু। আর বৃহস্পতিবার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর কল্যাণ ভাবেন বলে মন্তব্য করেছেন অমিত শাহ। ফলে, এই মন্তব্য তৃণমূলকে রাজ্যবাসীর কাছে যে আরো লঘু করে দিতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

অমিত শাহ কেন্দ্রীয় প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে দিন বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। মানুষের নামে সরকার একঘরে মমতা ব্যানার্জি শুধুমাত্র ভাইপোর দিকটা দেখে গিয়েছেন। উত্তরবঙ্গের জন্য নরেন্দ্র মোদির অনেক প্রকল্প তৈরি হয়েছে। গত ৫ বছরে ৩ লাখ ৫৯ হাজার কোটি টাকা কেন্দ্র উত্তরবঙ্গের জন্য দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, কটাক্ষ করে তিনি বলেন , আপনাদের গ্রামে কোন টাকা পৌঁছে দেওয়া হয় না এবং তা করেন ভাইপো অভিষেক। দুর্নীতি করে পিসি ভাইপো সব টাকা হজম করে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026