রাজ্য

রাজ্যে এলেন অমিত শাহ, আজ যাবেন বাঁকুড়ায় আদিবাসীদের বাড়ি

দুদিনের ঝটিকা সফরের জন্য কলকাতায় এসে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ ভোর রাতে তিনি এসে পৌঁছেছেন কলকাতায়। এরপর নিউটাউনের একটি হোটেলে রাত কাটিয়ে বৃহস্পতিবার সকালে তিনি যাবেন বাঁকুড়া। সেখানে গিয়ে তার ঢালাও কর্মসূচি।

বাঁকুড়ার সাংগঠনিক এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে বৈঠক করার কথা তার। এরপর আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ করতে যাবেন তিনি। আজকের কর্মসূচি শেষ করার পর আগামী কাল যাবেন মতুয়াদের বাড়িতে। তবে তার আগে আগামীকাল তিনি দক্ষিণেশ্বরের মন্দিরের পুজো দিতে যাবেন। অমিত শাহের আগামীকালের কর্মসূচি ও বেশ বড়। সামাজিক বৈঠক এবং সামাজিক সম্মেলন রয়েছে তালিকাতে। এছাড়াও আগামীকাল রাজারহাটের গৌরাঙ্গ নগরে একটি মতুয়া উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারতে যাবেন অমিত শাহ।

তবে তার মধ্যেই বঙ্গ বিজেপি তে তৈরি হয়েছে দলীয় গোষ্ঠী কোন্দল। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় কি সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে অমিতাভ চক্রবর্তী কে। আর সেই নিয়েই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিবির বেশ অসন্তুষ্ট। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের শিবিরের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এই কারণেও, দুই শিবিরের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

রাজ্য বিজেপি আশা করছে যেনো অমিত শাহের কর্মসূচির সময় সংগঠনের ভিতরের এই সমস্যা না প্রকাশ পায়। প্রসঙ্গত, আজ ভোর রাতে কলকাতা এয়ারপোর্টে অমিত শাহ আসার পরে তাঁর সঙ্গে দেখা করতে যান জেল হেফাজতে মৃত পটাশপুরের বিজেপি সমর্থক এবং কর্মী মদন ঘড়ুই এর স্ত্রী, দাদা এবং পরিবারের আরো ২ জন। তাদের সঙ্গে দেখা করার পরে স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করেন,” পশ্চিমবঙ্গে হিংসা এবং অবিচারের বিরুদ্ধে লড়তে যে কর্মীর আত্মহত্যা করেছেন বিজেপি তাদের কাছে চির ঋণী থাকবে। আমি এই কর্মীর পরিবারের কাছে নতশির।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026