নিউজ

CAA নিয়ে আমার সঙ্গে বিতর্কে যোগ দিন, মমতা-রাহুলকে চ্যালেঞ্জ অমিত শাহের

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সিএএ নিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবকে বিতর্কে বসার আহ্বান জানালেন। ‘আমি আজ আপনাদের লক্ষ্মৌতে জন জাগরণ অভিযানে অংশ নিতে এসেছি। আমাদের সরকারের বয়স মাত্র ৮ মাস হয়েছে। এর মধ্যেই আমাকে এখানে আসতে হয়েছে সিএএ নিয়ে বিরোধীদের ক্রমাগত বিভ্রান্তিকর প্রচারের উত্তর দিতে।

আমি রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবকে চ্যালেঞ্জ করছি পারলে সিএএ নিয়ে আমার সঙ্গে বিতর্কে যোগ দিন।’ লক্ষ্মৌতে বক্তব্য রাখতে গিয়ে জনতার উদ্দেশ্যে বলেন অমিত শাহ। ‘বিরোধীরা দেশ জুড়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেবে না। এই আইন প্রতিবেশী তিন দেশে ধর্মীয় অত্যাচারের শিকার হওয়া সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’ আরও যোগ করেন তিনি।

আরও পড়ুন : যারা সরকারী সম্পত্তি ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করে গুলি করা হবে এবং তারপরে বোমা মারা হবে

নাগরিকত্ব (সংশোধন) আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026