দিল্লিঃ অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লি এইমস থেকে চিকিৎসকদের পরামর্শ মেনেই ছেড়ে দেওয়া হয়েছে শাহকে। এমনকি আগামী সোমবার ২১ সেপ্টেম্বর বাদল অধিবেশনে যোগ দিতে সংসদেও উপস্থিত থাকতে পারেন অমিত শাহ।
প্রসঙ্গত, রবিবার দিল্লি এইমসের তরফে জানানো হয়েছিলো সাংসদের অধিবেশনের আগে তার আরো একবার স্বাস্থ্য পরীক্ষা করানো দরকার। অগস্ট মাসের ২ তারিখ অমিত শাহের করোনা পরীক্ষার পর তাকে চিকিৎসা করানোর জন্য গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি করোনা সেরে যাওয়ার পরেও তাকে আগস্ট মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
সংসদের অধিবেশন শুরুর আগে তাই পুরো স্বাস্থ্য পরীক্ষায় দুদিনের জন্য তাঁকে এখন আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৪ আগস্ট করোনামুক্ত হওয়ার পর টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, “আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সময় আমার এবং আমার পরিবারের পাশে থেকে যাঁরা নিয়মিত সাহস জুগিয়েছেন, আমার স্বাস্থ্যের খবরাখবর নিয়েছেন, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ।
আপাতত চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন হোম আইসোলেশনে থাকব।’’ তারপরে আবারও চলতি সপ্তাহে একবার হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…