এদিন বাংলাকে টার্গেট করে নির্বাচনের আগে বাংলাতে সফরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রথম দফার দলীয় বৈঠক সারার পরে তিনি গিয়ে পৌঁছান চতুর ডিহি গ্রামে। সেখানে গ্রামের প্রধান বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ করলেন তিনি। সাধারণ চাটাইয়ে বসে একেবারে বাড়ির মানুষের মতো করে তাকে খাবার খেতে দেখা গেলো।
স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে পৌঁছাতেই শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে তাকে আমন্ত্রণ জানানো হলো। তারপর কিছুক্ষণ টাকিয়ে তে বসে বিশ্রাম নিলেন তিনি। সেখানে বসে পরিবারের মানুষদের সাথে তিনি কথা বলেন। এছাড়াও তিনি এলাকায় বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন।
তারপর শুরু হয় খাওয়া দাওয়ার পর্ব। আজ তাকে দেখা গেল সাধারণ খেজুর চাটাইয়ের আসনে বসে খাবার খেতে। তার মেনুতে ছিল ভাত, রুটি, ডাল, করোলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এবং বাঁকুড়ার ঐতিহ্যবাহী মেচা সন্দেশ। বেশ তৃপ্তি করেই মধ্যাহ্নভোজ সারলেন অমিত।
তার সঙ্গেই খাবার খেতে বসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, মন্ত্রী দেবশ্রী চৌধুরী, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় প্রমুখ। নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবস্থাপনার তদারকি করছিলেন সৌমিত্র খাঁ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে বাঁকুড়ার ঐতিহ্যবাহী ডোকরা শিল্প তৈরি একটি দুর্গামূর্তি ও তুলে দেওয়া হয়। অমিত শাহ এর আগমন উপলক্ষে এদিন বাঁকুড়ার চতুর ডিহি গ্রামে ছিল একেবারে সাজো সাজো রব। এতদিন যে গ্রামের নাম কেউ জানত না, হঠাৎ করে অমিত শাহ এর আগমনের পর বর্তমানে খবরের শিরোনামে উঠে এলো বাঁকুড়ার চতুরডিহি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…