নিউজ

আজ শহরে আসছেন অমিত শাহ, হেভিওয়েট তৃণমূল বিধায়কের গেরুয়া যোগের সম্ভাবনা!

গত লোকসভা ভোটে বঙ্গের বেশ কিছুটা জুড়ে প্রস্ফুটিত হয়েছে পদ্মফুল। এবার সেই পদ্মফুল যাতে সারা বাংলা ঢেকে দেয় সেই স্বপ্নকে সফল করতে আজ দূর্গাপূজার তৃতীয়াতে কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনাপতি। অসমে এনআরসি বিতর্কের মধ্যেই বাংলায় এনআরসি প্রসঙ্গে আজ নেতাজী ইন্ডোরে বক্তৃতা দেওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির। এরপর সেখানেই দলীয় নেতৃত্বের সাথে বৈঠকে বসবার কথা রয়েছে তাঁর।

সেখান থেকেই সল্টলেকের একটি দূর্গাপূজার উদ্বোধনে যোগ দেওয়ার কথা অমিত শাহের। দীর্ঘ রাজনৈতিক জীবনে কলকাতার বুকে এটিই তাঁর প্রথম দূর্গাপূজার উদ্বোধন। যদিও এই উদ্বোধন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। সল্টলেক বি জে ব্লক পূজা কমিটির সম্পাদক অনিন্দ্য সিনহা রায় দাবি করেন, অমিত শাহ যে পূজা উদ্বোধনে আসছেন তা তিনি জানেন না। পূজা কমিটির সভাপতি কাউকে না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা অপমানিত হয়েছেন। তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁরা স্বাগত জানাবেন বলেই জানিয়েছেন তিনি।

এদিকে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন হেভিওয়েট বিধায়ক সব্যসাচী দত্ত। নেতাজী ইন্ডোরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত গেরুয়া পতাকা হাতে তুলে নেওয়ার কথা তাঁর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026