নিউজ

বাংলায় NRC নিয়ে কী পদক্ষেপ নিতে চলেছেন অমিত শাহ? জেনে নিন শীঘ্রই

অরূপ মাহাত: পশ্চিমবঙ্গে ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। ২০১৯ এর লোকসভা ভোটে এ রাজ্যে ১৮ টি আসন দখল করার পর এবার পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলই তাদের একমাত্র লক্ষ্য। আর তার জন্য যেকোন ধরনের ঝুঁকি নিতে তারা রাজি। এনআরসি এক্ষেত্রে তাদের পালে হাওয়া জোগাবে বলেই মনে করছে বিজেপির রাজ্য নেতারা।

এই উদ্দেশ্যে আগামী অক্টোবর মাসে পশ্চিমবঙ্গে একাধিক দুর্গাপূজা উদ্বোধনের পাশাপাশি এনআরসি বিষয়ে একটি সেমিনারে অংশ নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে তিনি এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল বা সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। একটি উদ্বাস্তু সংগঠনের পক্ষ থেকে এই সেমিনারটির আয়োজন করা হয়েছে।

পশ্চিমবঙ্গের ১৮ টি লোকসভা আসনে পদ্মফুল ফুটতেই নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বিজেপির প্রথমসারির নেতারা সরাসরি বলে চলেছেন, এনডিএ সরকারের পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জীকরণ চালু করা৷ আর এতে একটা সংখ্যক জনতার সমর্থনও রয়েছে।

একই সাথে অমিত শাহ এই বিষয়টি মানুষের মনে গেঁথে দিতে সক্ষম হয়েছে যে, নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হলে বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শরণার্থীরা ভারতীয় নাগরিক হবেন৷ অন্যদিকে মুসলমান অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে, কারণ সীমান্তের ওপার থেকে রোজগার বা বাসস্থান খুঁজে পেতে, কিংবা কোনও অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এদেশে এসেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026