কলকাতা

‘সিটি অফ ফিউচার’ হবে কলকাতা, প্রতিশ্রুতি দিলেন মোদি সেনাপতি শাহ

একুশে বাংলা বিধানসভা নির্বাচন চলছে জোরকদমে। আজ ১০ এপ্রিল চতুর্থ দফা ভোটগ্রহণ হতে চলেছে। এই চতুর্থ দফা নির্বাচনের প্রচারের জন্য গেরুয়া শিবির গতকাল বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে এসেছিল। তিনি গতকাল কলকাতার ভবানীপুরে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তিনি ভবানীপুরে ছোট ছোট গলিতে ঢুকে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শুনেন। তিনি প্রত্যেক বাড়ির মহিলার হাতে বিজেপির সংকল্পপত্র তুলে দেন। এছাড়াও তিনি এদিন বিজেপি জিতলে কলকাতার উন্নয়নের খতিয়ান জনসাধারণের কাছে তুলে ধরেন।

আসলে গতকাল প্রচার শুরুর আগেই সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেছেন, “একুশে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করলে কলকাতাকে দ্বিতীয় আর্থিক রাজধানী করা হবে। এই কাজের জন্য একটি কমিটি গঠন করা হবে যারা কলকাতাকে রাজধানী করার কাজ দ্রুততার সাথে সম্পন্ন করবে। কলকাতা স্টক এক্সচেঞ্জের পুনর্জীবনের জন্য বিনিয়োগ করা হবে। বাস, মেট্রো ও ট্রেনের জন্য স্মার্টকার্ড তৈরি করা হবে। আদিগঙ্গার সংস্কার করা হবে। কলকাতায় অপরাধ কমানোর জন্য প্রত্যেকটি গলিতে সিসিটিভি ক্যামেরাতে মুড়ে ফেলা হবে।”

এছাড়াও তিনি বলেছেন যে কলকাতা বর্তমানে সিটি অফ জয়। কিন্তু বিজেপি সরকার জিতলে এই কলকাতা শহরকে তারা সিটি অফ ফিউচার বানাবে। তারা এই শহরে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করে শহরকে আরো উন্নত করবে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল ভবানীপুরে অমিত শাহ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের হয়ে প্রচার করতে এসেছিলেন। এই ভবানীপুর মমতার পুরনো কেন্দ্র হলেও বিজেপি এই কেন্দ্রে প্রচারে কোন খামতি রাখেনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026