নয়াদিল্লি: শীঘ্রই চালু হতে পারে সপ্তম বেতন কমিশন। বেশ কয়েক সংবাদমাধ্যমে (Media) প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, সপ্তম বেতন কমিশনের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) বৃদ্ধি পেতে পারে পারে ৪ শতাংশ। হোলির (Holi) আগেই কার্যকর হতে পারে এই ব্যবস্থা, ফলে সুবিধা পাবেন ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Govt Employee) এবং ৬১ লক্ষ পেনশনভোগী। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান, ৪% বৃদ্ধিতে তা গিয়ে দাঁড়াবে ২১ শতাংশে। কেবল মহার্ঘ ভাতাই নয়, ৪ শতাংশ বকেয়া অর্থ অর্থাৎ এরিয়ার দেওয়া হতে পারে এবং এর ফলে মহার্ঘ ভাতা পৌঁছাতে পারে ২৫ শতাংশে, এমনটাই রিপোর্টে সামনে এসেছে। সরকারিভাবে যদিও কোনও ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এসে, দক্ষিণ ২৪ পরগনার নামখানার সভায় সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। বলেছেন ‘রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সরকারি কর্মীদের সপ্তম বেতনের কমিশনের সুবিধা দেওয়া হবে। গোটা দেশে সপ্তম বেতন কমিশন কার্যকর হলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সেই সুবিধা পাচ্ছেন না’। অনেক বিশেষজ্ঞরা এই বিষয়ে মন্তব্য করেছেন, বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা নিয়ে যেহেতু এই রাজ্যের কর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ জমে রয়েছে ফলে সেই ক্ষোভকে ভোটের বাক্সে কাজে লাগাতে সুকৌশলে ব্যবহার করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…