চলতি বছরেই বিজেপি সভাপতি রূপে নতুন মুখ দেখতে পাওয়া যাবে। অমিত শাহ, একদিকে বিজেপির সভাপতি এবং অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এবার কাঁধ থেকে দলের দায়িত্বটা নামাতে চলেছেন তিনি। ডিসেম্বরেই নতুন বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হবে।
সোমবার তেমনটাই জানান বিজেপির বর্তমান সভাপতি অমিত শাহ। ডিসেম্বরের মধ্যেই বিজেপির সাংগঠনিক নির্বাচন শেষ হবে যাবে। তার আগেই নতুন সভাপতির সন্ধানে ভারতীয় জনতা পার্টি।
তবে প্রশ্ন উঠছে এই যে বিজেপি’র সভাপতির দায়িত্বে নতুন কেউ এলেও, পর্দার আড়াল থেকে দলর পরিচালনার ‘সুপার পাওয়ার’ কি অমিত শাহের হতেই থাকবে?… এই ধরনের সমস্ত সম্ভাবনার কথা খারিজ করে অমিত শাহ বলেন, ‘২০১৪ সালে আমি যখন বিজেপি সভাপতি হয়েছিলাম, সেসময়ও একই রকম প্রশ্ন উঠেছিল।
আমার দায়িত্ব নিয়ে কাজ শুরু করার পর সব জল্পনা বন্ধ হয়ে গিয়েছিল। এইবারও যখন তার বদলে অন্য কেউ এসে সংগঠনের হাল ধরবে তখন সব জল্পনা শেষ হবে।’ তিনি আরও বলেন, ‘ বিজেপি কংগ্রেস পার্টি নয়। পিছন থেকে কেউই এভাবে দলের সংগঠন পরিচালনা করতে পারে না।’ বিজেপি ‘এক ব্যক্তি এক পদ’ রীতি অনুসরণ করে চলে। সাংগঠনিক নির্বাচন চলছে। নতুন সভাপতি ডিসেম্বরের মধ্যেই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান অমিত শাহ।
Kansas City Chiefs quarterback Patrick Mahomes and his wife, Brittany Mahomes, pulled out all the…
Before his arrest last week, Andrew Mountbatten-Windsor — formerly the Duke of York — reportedly…
Oscar‑nominated production designer Hannah Beachler has spoken out about the controversy at the 2026 BAFTA…
Kaley Cuoco’s limited series Vanished wrapped with a shocking finale that defied expectations. Cuoco’s character,…
TikTok‑famous couple Campbell “Pookie” Puckett and her husband Jett Puckett are expanding their family once…
Karl Urban, who plays Billy Butcher in Prime Video’s The Boys, has teased that the…