নিউজ

BIG NEWS: ইস্তফা দিচ্ছেন অমিত শাহ! কোন কারনে এমন সিদ্ধান্ত? উঠে এলো চাঞ্চল্যকার তথ্য

চলতি বছরেই বিজেপি সভাপতি রূপে নতুন মুখ দেখতে পাওয়া যাবে। অমিত শাহ, একদিকে বিজেপির সভাপতি এবং অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এবার কাঁধ থেকে দলের দায়িত্বটা নামাতে চলেছেন তিনি। ডিসেম্বরেই নতুন বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হবে।

সোমবার তেমনটাই জানান বিজেপির বর্তমান সভাপতি অমিত শাহ। ডিসেম্বরের মধ্যেই বিজেপির সাংগঠনিক নির্বাচন শেষ হবে যাবে। তার আগেই নতুন সভাপতির সন্ধানে ভারতীয় জনতা পার্টি।

তবে প্রশ্ন উঠছে এই যে বিজেপি’র সভাপতির দায়িত্বে নতুন কেউ এলেও,  পর্দার আড়াল থেকে দলর পরিচালনার ‘সুপার পাওয়ার’ কি অমিত শাহের হতেই থাকবে?… এই ধরনের সমস্ত সম্ভাবনার কথা খারিজ করে অমিত শাহ বলেন, ‘২০১৪ সালে আমি যখন বিজেপি সভাপতি হয়েছিলাম, সেসময়ও একই রকম প্রশ্ন উঠেছিল।

আমার দায়িত্ব নিয়ে কাজ শুরু করার পর সব জল্পনা বন্ধ হয়ে গিয়েছিল। এইবারও যখন তার বদলে অন্য কেউ এসে সংগঠনের হাল ধরবে তখন সব জল্পনা শেষ হবে।’ তিনি আরও বলেন, ‘ বিজেপি কংগ্রেস পার্টি নয়। পিছন থেকে কেউই এভাবে দলের সংগঠন পরিচালনা করতে পারে না।’ বিজেপি ‘এক ব্যক্তি এক পদ’ রীতি অনুসরণ করে চলে। সাংগঠনিক নির্বাচন চলছে। নতুন সভাপতি ডিসেম্বরের মধ্যেই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান অমিত শাহ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026