দেশ

ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় নিহত জাওয়ানদের শ্রদ্ধার্ঘ্য, মাওবাদী দমনে তৎপর কেন্দ্রীয় সরকার

ছত্রিশগড়ের সুকমা সীমান্তে একসাথে ২২ জন জবানের মৃত্যুর পরে একেবারে স্তব্ধ গোটা দেশ। মাওবাদী এবং নকশালপন্থীদের হামলায় এই জবানদের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন বর্তমানে আরো ৩১ জন। এই কারণেই এবারে অসমের নির্বাচনী প্রচার কাটছাট করে তড়িঘড়ি দিল্লিতে পৌছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পৌছাই একটি হাই লেভেল বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়াও সোমবার সকালে ছত্রিশগড় যাবেন অমিত শাহ।

সেখানে সকাল ১১ টা নাগাদ পৌঁছানোর কথা তার। সেখানেই তিনি শহীদ হওয়া জাওয়ানদের শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর তার সোজা গন্তব্য বাসাগুড়া সিআরপিএফ ক্যাম্প। সেখানে জবানদের সঙ্গে কথা বলার পর সোজা চলে যাবেন আহত জাওয়ানদের দেখতে রায়পুরের হাসপাতালে। বিগত ২৩ মার্চ মাওবাদীরা ছত্রিশগড়ে আই ইডি হামলা করেছিল বাহিনীদের ওপর। সেই মুহূর্তে ৫জন সেনা জওয়ান মারা গিয়েছিলেন। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন শহীদের মৃত্যু বৃথা যাবেনা। তবে এবারের হামলা কিন্তু অনেকটা বেশি ভয়নক। এবারে প্রায় ৭০০ জন মাওবাদী জওয়ানদের ঘিরে গুলি চালায়। সেই গুলির আঘাতে ২২ জন সেনা জওয়ান মারা গিয়েছেন এবং ৩১ জন বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এইবারে মাওবাদীদের দমন করার জন্য সিআরপিএফ এর তরফ থেকে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগেই সেনা বাহিনী জানিয়ে দিয়েছে, বিজাপুর এবং শুকমা এলাকায় মাওবাদীদের দমন করার জন্য এবারে সেনা বাহিনী যা করার করবে। মাওবাদীদের খতম করার জন্য তাদের ঘরে ঢুকে তাদের হত্যা করার পরিকল্পনা গ্রহণ করছে সিআরপিএফ।

আজকে সিআরপিএফের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে হাই লেভেল বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজধানীতে বসেই তিনি জানিয়েছিলেন এবারে মাওবাদীদের হামলার কড়া জবাব দেওয়া হবে সেনাবাহিনীর তরফ থেকে। সতীর্থ বাহিনীদের মৃত্যুতে গোটা দেশ এখন অগ্নিগর্ভ। তাই বোঝাই যাচ্ছে এবারে মাওবাদী দমনে কিন্তু বেশ কড়া পদক্ষেপ গ্রহণ করবে সিআরপিএফ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026