নিউজ

আগামীকাল কলকাতায় আসছেন অমিত শাহ, CAA নিয়ে সভা শহীদ মিনারে

দিল্লির অশান্তি শেষ হতে না হতেই ফের সিএএ-র সমর্থনে শহীদ মিনারে সভা করতে আসছেন অমিত শাহ। কাল সকাল ১১ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন অমিত শাহ। তারপর সেখান থেকে সকাল সাড়ে ১১ টা নাগাদ রাজারহাটে এনএসসি-র অনুষ্ঠানে যাবেন। আর সি এ এ নিয়ে দুপুর ২.৩০ নাগাদ শহীদ মিনারে সভা করবেন। সভা শেষ করে বিকেলে যাবেন কালীঘাটে। সেখানে গিয়ে মায়ের পুজো দেবেন। পুজো শেষ করে তিনি রাজারহাটে বিজেপির জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের পর বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের মূল লক্ষ্য হল আসন্ন পুরসভা ভোট। সেখানে নতুন নানা  কর্মসূচী নিয়ে কথা হবে। ভোটের আর ৬ মাস বাকি সুতরাং এই সময়ে বিজেপি নতুনভাবে কাজ করবে। “আর নয় অন্যায়” এই কর্মসূচী নিয়ে আগামী ৬ মাস কয়েক কোটি মানুষের বাড়ীতে পৌঁছাবে বিজেপি।

সেখানে গিয়ে তৃনমূলের বিরুদ্ধে বিভিন্ন চার্জশিট পেশ করবে বিজেপি সরকার। সুতরাং অমিত শাহ-র এই সভা এবং বৈঠক পুরভোটের আগে বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। এরপর রাত ৯ টায় কলকাতা থেকে দিল্লি ফিরে যাবেন। অমিত শাহ-র সভা নিয়ে সুজন চক্রবর্তী জানিয়েছেন,”আইন কানুন ভেঙে মাইক লাগানো হচ্ছে, অন্য কেউ করতে পারবে না। অমিত শাহ করতে পারবেন, তৃনমূল করতে পারবে। এরপর কালীঘাটে যাবেন। দুই দলের সব যৌথ কাজ হবে”।

আরও পড়ুন : রাজ্যসভায় টিএমসি প্রার্থী হিসেবে উঠে এলো প্রশান্ত কিশোরের নাম, জল্পনা তুঙ্গে

আর রাহুল সিনহা জানিয়েছেন,” বাম-কংগ্রেসের ওই নাটক নিয়ে, ওদের এইসব বাড়াবাড়ি নিয়ে আমরা চিন্তিত নই, আমরা আমাদের মিটিং চালাব। যদি কোথাও বাধা পড়ে সেই বাধা কি করে অতিক্রম করতে হয়  তা আমাদের কার্যকর্তারা জানেন, আমরা জানি।” তিনি আরও বলেছেন যে সরাসরি বাধা আসলে কি করতে হবে সেটা তারা ভাল ভাবে জানেন। সুতরাং তাদের চিন্তা নেই। অর্থাৎ অমিত শাহ-র এই বৈঠক রাজ্য বিজেপির কাছে একটা বড় হাতিয়ার হবে সেটা বোঝাই যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026