রাজ্য

নন্দিগ্রাম দিবসে রাজ্যে আসছেন অমিত শাহ, সভা করবেন খড়্গপুরে

বর্তমানে বিজেপির মূল লক্ষ্য হলো নবান্ন দখল। আর মাত্র ২ সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। ২৭ মার্চ হবে প্রথম দফার ভোট। তার আগেই এবারে প্রধানমন্ত্রী মোদির ডান হাত অমিত শাহ আসছেন বাংলায়। আজকেই তার বাংলা সফরে আসার কথা।

রবিবার বিকেলে খড়্গপুরে রোড শো করবেন তিনি। তারপরেই সোজা গন্তব্য জঙ্গলমহল। খড়গপুর সভাপতি করা হয়েছে নবাগত হিরন কে। দিলীপ ঘোষের এলাকায় কেন হিরনকে প্রার্থী করা হলো সেই নিয়ে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। তার মধ্যেই খড়্গপুরে জনসভায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এছাড়াও আগামীকাল ঝাড়গ্রামে জনসভা করবেন অমিত শাহ। আগামীকাল দুপুরে রানিবাঁধ বিধানসভার খাত্রায় জনসভা করবেন অমিত। ইতিমধ্যেই খুঁটি পূজার আয়োজন হয়ে গিয়েছে এই সভার জন্য। আদিবাসী প্রতিনিধিরা এই খুঁটি পূজার সময় উপস্থিত ছিলেন।

এবারের বিধানসভা নির্বাচনকে টার্গেট করে বারংবার বাংলায় আসছেন কেন্দ্রীয় নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা একাধিকবার বাংলায় এসে সফর করে গিয়েছেন। আবারো বাংলায় সফরে আসছেন অমিত শাহ। তাই এটা স্পষ্ট, বাংলার নির্বাচনকে এবারে বিজেপি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026