কলকাতা

মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন অমিত শাহ, মধ্যাহ্নভোজন করলেন বিজেপি কর্মীর বাড়িতে

একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। তৃতীয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। এবার পালা চতুর্থ দফা নির্বাচনের। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফা নির্বাচনের জন্য পূর্ণোদ্যমে ভোট প্রচারের কাজে নেমে পড়েছে গেরুয়া শিবির। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে গিয়ে ভোট প্রচার করলেন। তবে এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়নি। তবে তার বদলে সেই এলাকায় তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলের অনুগত সৈনিক শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে গেরুয়া সৈনিক হয়েছেন তৃণমূল ছেড়ে দেওয়া রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের হয়ে ভোট চাইতে ভবানীপুরে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ।

অমিত শাহ আজ বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে জেতানোর আর্জি জানিয়ে রুদ্রনীল ঘোষকে ভোট দিতে বলেছেন। তিনি আজকে ভবানীপুরের ছোট ঘুরছি এলাকায় ঢোকেন। সেখানে মহিলারা উলু শঙ্খধ্বনি দিয়ে শাহকে বরণ করে নেয়। তাকে মালা পরিয়ে স্বাগত জানানো হয়। এছাড়াও তাকে দেখেই রব ওঠে, “জয় শ্রীরাম”, “ভারত মাতা কি জয়”। অমিসা দুয়ারে দুয়ারে গিয়ে সবার হাতে বিজেপি সংকল্পপত্র তুলে দেয়। সেই সাথে সকলকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বাংলায় গেরুয়া সরকার তৈরির অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ দুপুরে অমিত শাহ মধ্যাহ্নভোজন করেন ভবানীপুরের এক বিজেপি কর্মীর বাড়িতে। আসলে ওই কর্মী বিজেপির ৫৫ বছরের পুরনো কর্মী। তার বাড়ীতে আজ শাহ মধ্যাহ্নভোজন করেন। তার দুপুরের আহার এর জন্য পদে ছিল জিরা ভাত, লুচি, রুটি, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ছানার ডালনা, ধোকা, সন্দেশ, নতুন গুড়ের রসগোল্লা। মধ্যাহ্নভোজন সেরে অমিত শাহ আজ জগদ্দলে জনসভা করতে যাবেন। এছাড়া আজ সন্ধ্যায় মধ্যমগ্রামে বিজেপির রোড শো অংশগ্রহণ করবেন তিনি।

Anirban Kundu

Recent Posts

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026

IPL 2026: শামি-চহালদের শেষ সুযোগ? এই ৫ বোলারের ভাগ্য নির্ধারণ করবে IPL-র এই মরশুম

আগামী দু’বছরে সাদা বলের ক্রিকেটে ভারতের সামনে বড় তিনটি মঞ্চ—২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ, ২০২৮…

March 29, 2026

গ্যাসের ঝামেলা শেষ? ৫ লক্ষ ইন্ডাকশন কুকটপ আনছে সরকার, বড় স্বস্তি মধ্যবিত্তের

যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানির বাজারে। বিশ্বজুড়ে এলপিজি সঙ্কটের আশঙ্কার মধ্যেই সাধারণ মানুষের…

March 29, 2026

৪ বছরের বকেয়া DA একসাথে! কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা—কে কত পাবেন জানুন এখনই

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০১৬ থেকে…

March 29, 2026

১০ লক্ষ টাকা আর দু’টি ফ্ল্যাট! ভোটের আগে বড় ‘মাস্টারস্ট্রোক’ মমতার—রানিগঞ্জে চমকে দেওয়া ঘোষণা

বিধানসভা নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজ্যের রাজনৈতিক ময়দান এখন তুঙ্গে। প্রচারের ঝড় বইছে জেলা থেকে…

March 29, 2026

IPL 2026 শেষ হলেই কেরিয়ার শেষ? KKR-র এই ৩ তারকা নিয়ে বড় জল্পনা!

আইপিএল ২০২৬ শুরু হতেই কেকেআর শিবিরে বাড়ছে উত্তেজনা, কিন্তু তার মধ্যেই সামনে এসেছে চমকপ্রদ রিপোর্ট।…

March 28, 2026