নিউজ

কলকাতার ৩ টি পুজো উদ্বোধন করতে শহরে আসছেন অমিত শাহ, পিছিয়ে নেই মমতাও

আগামী মাসের প্রথম দিক থেকেই শুরু হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। এবার রাজ্যে পুজো উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির পুজোর পাশাপাশি তিনি উদ্বোধন করবেন আরও দুটি পুজোর। EZCC দলের দুর্গাপুজোর পাশাপাশি সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা ও সল্টলেকের আরো একটি পুজো উদ্বোধন করতে পারেন এই গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতা। বিজেপি সূত্রে জানা গিয়েছে মহালয়ার দিন দিল্লি থেকে একটি প্রতিনিধি দল এসে অমিত শাহর যাত্রাপথ পরিদর্শন করবেন এবং সবকিছু ঠিক থাকলে তৃতীয় বা চতুর্থীতে পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে এই বছর যে প্রথম এমনটা নয়। ২০২০ সালে সল্টলেকে একটি পূজা উদ্বোধন করতে এসেছিলেন অমিত শাহ। তখন লোকসভা নির্বাচনে ১৮ টি আসন দখল করার পর গেরুয়া শিবিরের উৎসাহ ছিল তুঙ্গে। তবে চলতি বছর বিধানসভা নির্বাচনে ভরাডুবি ফলাফল করেছে বিজেপি। তাই দলের অন্তদ্বন্দ্বের মাঝে নিজে এসে বাঙ্গালীদের ইমোশন নিয়ে কিছুটা হলেও রাজনীতির পথে বিজেপির পথ সুগম করতে তিনটি পুজো উদ্বোধন করবেন অমিত শাহ।

তবে এই পুজো উদ্বোধন করার খেলাতে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। আজ সল্টলেকের এফডি ব্লকের পূজোর উদ্বোধন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া টালা প্রত্যয় এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করতে চলেছেন মমতা বলেই জানা গিয়েছে। এছাড়াও জেলার বেশ কিছু পুজো মমতার হাত ধরেই উদ্বোধন হবে। আসলে চলতি বছরের পুজো বেশ স্পেশাল বাঙ্গালীদের জন্য। রাজ্য সরকারের অনুপ্রেরণায় ইউনেস্কো দুর্গা পূজাকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। তাই করোনাকাল কাটিয়ে আবারো পুরনো উদ্যমে পুজো সেলিব্রেট করার জন্য তৈরি প্রত্যেক বঙ্গবাসী।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026