রাজ্য

আজই নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বিজেপি, গুরুত্ব পাবে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। কিছুদিন বাদেই আছে প্রথম দফার নির্বাচন। এরমধ্যে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল শেষ মুহূর্তে তাদের প্রচার করতে পূর্ণ উদ্যমে মাঠে নেমে পড়েছে। নির্বাচনের আগে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহার প্রকাশ করে দিয়েছে। সেই ইশতেহারে রীতিমতো কল্পতরু হয়ে উঠেছেন মমতা ব্যানার্জি। তবে এরপর আজ অর্থাৎ রবিবার শাহ সভায় ইশতেহার প্রকাশ করবে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ শনিবার সংযুক্ত মোর্চা সরকার ইশতেহার প্রকাশ করেছে। সেখানে তারা সিঙ্গুর-নন্দীগ্রামের শিক্ষার প্রতিফলন দেখাতে চেয়েছে এবং তারা সাফ জানিয়েছে যে তারা ক্ষমতায় এলে এ রাজ্যে এনআরসি হবে না।

তবে বাংলার মানুষ বেশ কিছুদিন ধরে অপেক্ষা করেছিল গেরুয়া শিবিরের ইশতেহারের। আসলে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে যে হেভিওয়েট লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তাই তৃণমূল ইস্তেহার প্রকাশের পর বাংলার মানুষ অপেক্ষা করছে বিজেপি তাদের ইশতেহারে কতটা জনমুখী হয়ে উঠতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার সন্ধ্যেবেলা ইস্টার্ন জনাল কালচারাল সেন্টার থেকে বিজেপির ইশতেহার প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে গেরুয়া ইশতেহারে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া বিজেপি সরকার হয়তো সরকারি চাকরিতে মহিলাদের সুবিধার কথা বলতে পারে অর্থাৎ মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রতিশ্রুতি দিতে পারে গেরুয়া শিবির।

এছাড়াও কিছুদিন ধরেই বিজেপি যে সমস্ত ইস্যুতে প্রচার করছে সেই অনুযায়ী আশা করা যায় বিজেপির ইশতেহারে সপ্তম পে কমিশন চালু করার কথা থাকবে। আর তপশিলি উপজাতি শ্রেণী ও পিছিয়ে পড়া মানুষদের জন্য একাধিক সুযোগ সুবিধা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া বিজেপি ক্ষমতায় এলে কি কি নতুন প্রকল্প বাংলার মানুষের জন্য আনবে তা জানা যাবে আজকের ইস্তেহারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026