বিনোদন

করোনা মহামারিতে মুম্বাইতে ৩১ কোটির ফ্ল্যাট কিনলেন অমিতাভ বচ্চন

মুম্বইয়ের জুহুতে আপাতত ‘জলসা’ বাংলোয় সপরিবার থাকেন অমিতাভ। তবে এর মাঝেই মুম্বাইয়ের আন্ধেরিতে নতুন বাড়ি কিনলেন সুপারস্টার অমিতাভ বচ্চন। এই বিলাসবহুল ফ্ল্যাটের দাম কত জানেন? ৩১ কোটি টাকা দিয়ে ৫ হাজার ৭০৪ স্কোয়ার ফিটের ডুপ্লেক্স কিনেছেন বিগ বি। ৫১৮৪ বর্গফুট আয়তনের এই সম্পত্তি তিনি বিশ সালের ডিসেম্বরেই কিনে নিয়েছিলেন বলে শোনা গিয়েছে। তবে রেজিস্ট্রেশনের কাজ তখন সম্পন্ন করেননি। এই কাজটি করেছেন এপ্রিল মাসে। তাঁকে স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে ৬২ লক্ষ টাকা। এখন ৩৪ তলা আবাসনের ২৭ ও ২৮ তলাই এখন বিগ বির নতুন ঠিকানা। এছাড়াও তাঁর ‘প্রতীক্ষা’, ‘জনক’এবং অন্যান্য বিলাসবহুল বাসভবন আছে।

ঐ একই আবাসনে সদ্য বাড়ি কিনেছেন অভিনেত্রী সানি লিওনি ও আনন্দ এল রাই। সানি ১৬ কোটি দিয়ে ৪ হাজার ৩৬৫ স্কোয়ার ফিটের সম্পত্তি কিনেছেন এবং আনন্দ এল রাই ২৫.৩০ কোটি দিয়ে ৫ হাজার ৯১৭ স্কোয়ার ফিটের সম্পত্তি ক্রয় করেছেন। অমিতাভের পড়শিকুটুম হতে চলেছেন সানি আর আনন্দ। সূত্রের খবর, মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে রিয়েল এস্টেট মার্কেটকে তুলে ধরার জন্য কিছুদিন আগেই স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করে দেওয়া হয়েছে। সরকারের দেওয়া সেই সুবিধা নিয়েই এই মহামারীর সময় অনেক তারকা, ব্যবসায়ী ও নতুন সম্পত্তি ক্রয় করছেন।

তবে এই করোনা পরিস্থিতির মধ্যে অমিতাভের এই নতুন বাড়ি কেনার পরিকল্পনা অনেকেই ভালো চোখে দেখছেননা। বিশেষ করে অভিনেতার অনুরাগীরা। অনেকে মন্তব্য করেছেন, এই মুহূর্তে গোটা দেশ চরম বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ, তাহলে কিভাবে তিনি এত টাকা খরচ করে একটি বাড়ি কিনলেন? তার কি বাড়ির অভাব ছিল। এই সময়ে তিনি মানুষের পাশে থাকতে পারতেন। যদিও এই সকল প্রশ্নের উত্তর দেননি বিগ বি। তবে কোভিড আবহে কিছুদিন আগেই রাজধানী দিল্লির রাকব গঞ্জ গুরুদ্বারে তৈরি কোভিড কেয়ার সেন্টারে ২ কোটি টাকা দান করেছেন অমিতাভ বচ্চন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026