বিনোদন

রাম মন্দিরের কাছে জমি কিনলেন অমিতাভ, শ্রী রামের পায়ে এই কাজ করবেন

আপাতত সমগ্র ভারতবর্ষ জুড়ে অনেকেই উচ্ছ্বসিত। আগামী 22 শে জানুয়ারি অযোধ্যার বুকে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফে প্রত্যেক বাড়িতে রাম মন্দিরের প্রসাদ নামক হলুদ চাল ও মন্দিরের ছবি বিলি করে নির্দেশ দেওয়া হচ্ছে মন্দিরের উদ্বোধনের দিন পঞ্চ প্রদীপ জ্বালানোর। আগামী 22 শে জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে তৈরি হয়েছে আমন্ত্রিত ভিআইপি তালিকা। তাতে রয়েছে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এর নাম। অমিতাভের আদি বাড়ি উত্তরপ্রদেশ। সেখানে এখনও বাস করেন তাঁর আত্মীয়রা। কিন্তু রামমন্দির উদ্বোধনের আগে সেই তাগিদ থেকেই কি অমিতাভ মন্দিরের ঠিক অদূরেই প্লট কিনলেন? এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে অমিতাভের প্লট কেনার কথা সুনিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ সূত্র।

জানা গিয়েছে, এই প্লটের দাম প্রায় সাড়ে চৌদ্দ কোটির কাছাকাছি। এই স্থানটির নাম ‘দ্য সরায়ু’। মুম্বইয়ের নামী রিয়েল এস্টেট ব্যবসায়ী অভিনন্দন লোধা (Abhinandan Lodha)-র কোম্পানি দ্বারা নির্মিত ‘দ্য সরায়ু’ প্রকৃতপক্ষে সাত তারা এনক্লেভ। উচ্ছ্বসিত অমিতাভ জানিয়েছেন, অভিনন্দন লোধা নির্মিত এই এনক্লেভ যথেষ্ট আকর্ষণীয়। তাছাড়া অযোধ্যা তাঁর হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে। অমিতাভের মতে, অযোধ্যা সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দিক থেকে সমৃদ্ধ। বিগ বি তাঁর জীবনের বাকি সময়টুকু অযোধ্যার বুকে কাটাতে চান বলে জানিয়েছেন।

কিন্তু ‘দ্য সরায়ু’ ক্রয় অমিতাভের প্রতীক্ষা ও জলসা নামক দুটি বাংলোর বিভাজন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কিছুদিন আগে প্রতীক্ষার মালিকানা তাঁর কন্যা শ্বেতা বচ্চন (Sweta Bachchan Nanda)-র নামে লিখে দিয়েছেন অমিতাভ। অপরদিকে বলিউড সরগরম অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে। ফলে জলসার ভবিষ্যৎ মালিকানা কার হাতে যাবে বা আদৌ মালিকানা বদল হবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকে আবার ‘দ্য সরায়ু’-তে বিগ বি-র প্লট কেনার ঘটনাকে পাবলিসিটি স্টান্ট বলতে ব্যস্ত।

কিন্তু বিগ বি আপাতত এই সব জল্পনা নিয়ে মুখ খুলতে নারাজ। তিনি ব্যস্ত আগামী ফিল্মের কাজ নিয়ে। আপাতত অমিতাভের হাতে রয়েছে ‘কল্কি 2898 এডি’ নামে একটি ফিল্ম। এছাড়াও আগামী দিনে তাঁকে দেখা যাবে ‘দ্য ইন্টার্নস’-এর হিন্দি রিমেকে। এই ফিল্মে অমিতাভের সাথে স্ক্রিন শেয়ার করছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026