উৎসবের মরসুমের আগে অনলাইন রিটেইল পোর্টাল ফ্লিপপার্টের একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্কের মুখে পড়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) ফ্লিপকার্টের এই বিজ্ঞাপনের জন্য অমিতাভ বচ্চনের সমালোচনা করে বলেছে যে এই বিজ্ঞাপনটি অত্যন্ত বিভ্রান্তিকর। সিএআইটি কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষকে ভোক্তা সুরক্ষা আইনের ২ (৪৭) ধারায় বিগ বি-র বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।
সিএআইটি-র জাতীয় সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল সিসিপিএ-তে দায়ের করা অভিযোগে বলেছেন, ২(৪৭) ধারায় ফ্লিপকার্ট অমিতাভ বচ্চনের মাধ্যমে মোবাইলের দাম সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করেছে। তিনি বলেন, বিজ্ঞাপনে বলা হয়েছে যে ফ্লিপকার্ট যে দামে মোবাইল সরবরাহ করতে পারে অফলাইন স্টোর ব্যবসায়ীরা তা দিতে পারে না। তিনি এটিকে দেশের ব্যবসায়ীদের জন্য একটি বড় অপমান বলে অভিহিত করেছেন। এবং দাবি করেছেন যে এটি বিভ্রান্তিকর বিজ্ঞাপন, বিষয়টি সরকারের গাইডলাইনের নিয়মের পরিপন্থী বলে অভিযোগ।
সিএআইটি কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই বিজ্ঞাপনটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে যাতে দেশের অফলাইন খুচরা ব্যবসায়ীরা বিজ্ঞাপনের ফলে সৃষ্ট ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স সিসিপিএ-কে ফ্লিপকার্ট এবং অমিতাভ বচ্চনকে জরিমানা করার অনুরোধ করেছে। ফ্লিপকার্টের বিভ্রান্তিকর ভাবে দাবি করেছে যে মোবাইল ফোনে ডিল এবং ডিসকাউন্ট অফলাইন স্টোরগুলিতে পাওয়া যায় না, কেবল ফ্লিপকার্টে পাওয়া যায়”, অমিতাভ বচ্চন এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ। প্রবীণ খান্ডেলওয়াল বলেন, অমিতাভ বচ্চনের বিজ্ঞাপন নিয়ে গোটা ব্যবসায়ী সম্প্রদায় তাঁর ওপর খুবই ক্ষুব্ধ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…