অফবিট

বাজার থেকে ফেরা মহিলাকে সার্ফ জল দিয়ে স্নান, ভাইরাল ভিডিও শেয়ার করলেন অমিতাভ বচ্চন

করোনা সংক্রমণের প্রকোপে গোটা বিশ্ব। ধীরে ধীরে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনই বাড়ছে মৃতের সংখ্যা। ইতালি, স্পেন, আমেরিকার মতো বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও ক্রমাগত ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। সংক্রমণ রুখতে ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে গৃহবন্দী মানুষদের বিভিন্নভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন বলিউডের সেলিব্রিটিরা। কেউ কেউ শেয়ার করছেন ছবি, তেমনই কেউ কেউ বিভিন্ন ভিডিও।

এরকমই একটি ভিডিও শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। টুইটারে পোস্ট হওয়া ওই ভিডিওটিতে দেখা যায় একজন মহিলা জিনিসপত্র কিনে বাড়ি ফিরছেন আর অন্য একজন লাঠির সাহায্যে সেগুলি বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছেন। এরপরই তার পরিবার তাকে সার্ফ জল দিয়ে স্নান করিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছেন।

অমিতাভ বচ্চন ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, “কোন সীমা নেই।” এরপরই প্রচুর মানুষ তাতে কমেন্ট করেন। মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সেটি। অন্যদিকে দেশজুড়ে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দিল্লীতে আরও ২৩টি নতুন আক্রান্ত বেড়ে মোট ১২০ তে দাঁড়িয়েছে। সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026