বিনোদন

Bachchan Family: সুখবর বচ্চন পরিবারে, ফের দাদু হলেন বলিউডের বিগ বি

বলিউড ইন্ডাস্ট্রির একটা বড় নাম অমিতাভ বচ্চন। নিশ্চিত চাকরি ছেড়ে অভিনয় জগতে এসেছিলেন অভিনেতা। সেই থেকে তার পথ চলা শুরু। সেই যাত্রা জারি রয়েছে এখনো। বর্তমান যুগে দাঁড়িয়েও অমিতাভ বচ্চন নামটাই কাফি। একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশ তিনি নিজের পরিবারের একজন সক্রিয় সদস্যও বটে। ছেলে মেয়ে নাতনি নিয়ে তার ভরা সংসার। অভিষেক বচ্চন ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যা তাদের খুবই কাছের। আমি বচ্চন পরিবারে আবারও এল সুখবর। ফের দাদু হলেন বলিউডের বিগ বি। অবাক হচ্ছেন! তবে অবাক হলেও কথাটা সত্যি।

সম্প্রতি জানা গিয়েছে, বলিউড অভিনেতা কুনাল কাপুর বাবা হয়েছেন। তিনি অজিতাভ বচ্চনের জামাই, নয়নার স্বামী। অজিতাভ হলেন অমিতাভ বচ্চনের ভাই। সম্প্রতি টুইট বার্তায় নিজের বাবা হওয়ার কথা জানিয়েছেন কুনাল কাপুর। শুরু থেকেই নয়নার মা হওয়ার খবর খুব গোপনে রেখেছিলেন তারা। মিডিয়াকে আলোচনা করার বিশেষ সুযোগ দেননি। ২০১৫’তে অজিতাভ বচ্চনের মেরে নয়না সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কুনাল কাপুর। এবার তারা অভিভাবক হওয়ার স্বাদ পেলেন।

সম্প্রতি টুইট করে নিজেদের অভিভাবক হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা। টুইট বার্তায় অভিনেতা লিখেছেন, তারা নিজেদের সকল শুভাকাঙ্খীদের জানিয়েছেন তারা পুত্র সন্তানের অভিভাবক হয়েছেন। তিনি নিজের সমস্ত শুভাকাঙ্খীদের কাছ থেকে আশীর্বাদ আশা করেছেন তার সন্তানের জন্য। এমনকি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তাকে অভিভাবক হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটনাগরিকদের পাশাপাশি তারকা মহলের অনেকেই ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন তাদের।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026