বলিউড ইন্ডাস্ট্রি একাধিক সুপারস্টার দর্শকদের উপহার করলেও অমিতাভ বচ্চন হলেন একজন ব্র্যান্ড। তিনি এই যুগের ডন, তাঁকে ধরা ছোঁয়া ‘মুশকিল হ্যায় নেহি, না মুমকিন হ্যায়’। দিনের পর দিন বলিউডে একাধিক উজ্জ্বল তারকা এলেও একটুও ফিকে হয়ে যায়নি বিগ বি এর কারিশমা। বরং উত্তরোত্তর এই বলি নক্ষত্র ক্রমে ক্রমে উজ্জ্বল হয়ে উঠছেন। বলিউডের ‘শেহেনশাহ’ গত পাঁচ দশক ধরে ভারতীয় সিনেমাপ্রেমীদের মন জয় করে আসছেন। তাঁর ফ্যান নয় এমন মানুষ এই ভারত ভূখন্ডে খুব কমই পাওয়া যাবে। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৪৬ মিলিয়নের কাছাকাছি।
নিজের বলিউড ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সাথে স্ক্রীন ভাগ করে নিয়েছিলেন বিগ বি। গোটা জীবনে একাধিক হিট বলিউড ফিল্ম উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি অমিতাভের বিলাসবহুল জীবনযাপন কারোর অজানা নয়। মোটামুটি ফ্যানেরা অমিতাভ বচ্চনের সব ধরনের খবরই নখদর্পণে রাখেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে একবার অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন বিগ বি। শারীরিক অবস্থার কথা বিচার করে ডাক্তাররাও আশা জোগাতে পারিনি। ঠিক কি হয়েছিল? বিস্তারিত জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।
জানা যায়, একটি শুটিং চলাকালীন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেখানে তার অবস্থা খুবই সংকটজনক হয়ে যায় এবং ডাক্তাররাও আস্তে আস্তে হাত তুলে দিতে শুরু করেন। পরিবারের লোকজন অর্থাৎ জয়া বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন, বিগ বি এর অবস্থা দেখে চোখের জল ফেলতে শুরু করেন। মোটামুটি সকলেই ধরে নিয়েছিলেন যে চিরঘুমের দেশে চলে যাবেন এই কিংবদন্তি। কিন্তু ঈশ্বরের এক চমকের কারণে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেন অমিতাভ বচ্চন। ডাক্তাররাও বলেছিলেন যে হয়তো ফ্যান এবং পরিবার-পরিজনের শুভকামনার ফলে ফের সুস্থ হয়েছেন বিগ বি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…