বলিউড

হোলির দিনে মন খারাপ, মনে বাসা বেঁধেছে একাকীত্ব, অপকটে স্বীকার অমিতাভ বচ্চনের

হোলির দিন হোলি স্পেশ‍্যাল গান বললেই ভেসে ওঠে অমিতাভ বচ্চন (Amitabh bachachan)-এর ‘রঙ বরষে ভিগে চুনরওয়ালী’ অথবা ‘হোরি খেলে রঘুবীরা’। হোলির দিন মানুষের মুখে মুখে ফেরে এই গান দুটি। কিন্তু সেই বিগ বি-র হোলি এবার কাটল নিতান্তই সাধারণভাবে। মহারাষ্ট্রে করোনা অতিমারী মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে। ফলে মহারাষ্ট্রে শুরু হয়েছে আংশিক লকডাউন। চলতি বছরে মহারাষ্ট্র সরকারের হোলি গাইডলাইন অনুযায়ী, সবাইকে ঘরের মধ্যেই সাধারণ ভাবে হোলি পালন করতে বলা হয়েছিল। কোনোরকম পার্টি ছিল নিষিদ্ধ। এমনকি রাস্তায় বেরিয়ে হোলি খেলাও নিষিদ্ধ করা হয়েছিল।

ফলে অমিতাভ বচ্চনের বাংলো-তে এই বছর হোলির কোনো সেলিব্রেশন হয়নি। তাছাড়া পরিবারের সদস্যরাও এই মুহূর্তে কর্মসূত্রে মুম্বইয়ের বাইরে রয়েছেন। তাঁদের সঙ্গে ফেসটাইমের মাধ্যমে যোগাযোগ রেখে চলেছেন অমিতাভ। অপরদিকে কাটতে চাইছে না সময়। স্ক্রিপ্ট পড়ে এবং ওয়েব সিরিজ দেখেও অমিতাভ-এর মধ্যে বাসা বেঁধে চলেছে একাকীত্ব। অমিতাভ-এর মনে পড়ছে দুই বছর আগেও মুম্বইতে হোলি কিভাবে উদযাপন হত। স্মৃতিমেদুর হয়ে অমিতাভ লিখেছেন, হোলি উৎসবে স্থানীয় লোকশিল্পীরা এসে নাচে-গানে মাতিয়ে দিতেন হোলি।

অমিতাভ লিখেছেন, রাস্তাগুলি নিশ্চুপ হয়ে রয়েছে। প্রকৃতি যেন নিঃশব্দে প্রতিশোধ নিচ্ছে। অপরদিকে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। অমিতাভ ঈশ্বরের কাছে সবার সুস্থতা কামনা করেছেন। এদিকে ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) সোশ্যাল মিডিয়ায় আরাধ্যা (Aradhya bachchan)-এর হোলি সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026