নিউজ

ঘন্টায় ১২০ কিমি বেগে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় আমফান, লন্ডভন্ড শহর

বুধবার দুপুর থেকেই নিজের শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে এসেছে ভয়ঙ্কর আমফান। আড়াইটার পর থেকেই স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু করেছে ঘূর্ণিঝড়টি। সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হয়ে উঠেছে আমফান। বাংলার মাটিতে নিজের ক্ষমতা জাহির করেছে। মারাত্মক ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে নাজেহাল করেছে বাংলার মানুষকে। কলকাতা শহরও বাদ যায়নি এর প্রভাব থেকে। ইতিমধ্যে মহানগরের রাস্তায় গাছপালা ভেঙে পড়ার খবর আসছে। বিকেল ৫ টা থেকেই সন্ধ্যা নেমে এসেছে মহানগরীতে। ঘরবন্দি শহরের মানুষ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে সন্ধ্যা থেকেই তেজ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আমফান। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে গোটা রাজ্যেই অন্ধকার নেমে এসেছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা। জানা গেছে, ঘন্টায় ১১০ থেকে ১২০ কিমি বেগে ঝড় বয়ে চলেছে কলকাতার উপর দিয়ে। আয়লার থেকেও মারাত্মক প্রভাব ফেলতে চলেছে আমফান। পুরসভা অফিস থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

মারাত্মক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে চলেছে বাংলা। আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। আশঙ্কায় তটস্থ শহরবাসী নিজেদের নিরাপদে বন্দি রেখেছেন ঘরে। তবে, ঘূর্ণিঝড়ের চোখ স্থলভাগে প্রবেশ করলে, তখনই বোঝা যাবে এর ভয়াবহতা, জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই চোখের বিস্তার প্রায় ৪০ কিমি বলে জানা গেছে। আমফানের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026