নিউজ

গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিমি, রাজ্যের তিন জেলা লন্ডভন্ড করতে পারে ঘূর্ণিঝড় ‘আমফান’

প্রবল শক্তি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। এর গতিবেগ ২৫০ কিলোমিটারের বেশি হতে পারে। বর্তমানে এই ঝড় পশ্চিমবঙ্গের দিঘা উপকূল থেকে ৭২০ কিলোমিটার দূরে রয়েছে। বুধবার এই ঘূর্ণিঝড় মারাত্মক আকার নিয়ে দীঘাতে আছড়ে পড়বে। প্রতি ঘন্টায় এর গতি থাকবে ১৮৫ কিলোমিটার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলাতে বৃষ্টিপাত হবে। নদীয়া, মুর্শিদাবাদ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে।

মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলাতে ৪৫-৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই গতিবেগ আরও বাড়তে পারে সন্ধ্যের দিকে জানাচ্ছে আবহাওয়া দফতর। আর বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ১১০- ১২৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই ঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে দুই ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় ঝড়ের গতিবেগ বেড়ে প্রতি ঘন্টায় ১৯৫ কিলোমিটার হতে পারে।

বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে, নদিয়া , মুর্শিদাবাদে । বুধবার উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । রাজ্যের যে সমস্ত এলাকার উপর দিয়ে ঝড় বয়ে যাবে সেই সমস্ত এলাকার মানুষজনকে ঘরের ভিতরে থাকতেই পরামর্শ দিয়েছে প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026