নিউজ

আর মাত্র ৭২০ কিমি দূরে, শেষ ৬ ঘণ্টায় গতি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে ‘আমফান’

ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আমফান। প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে এই ঝড়ের গতি। বর্তমানে ঘন্টায় ১৪ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্তমানে আমফান ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে যথাক্রমে ৫৭০ এবং ৭২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ১৯ তারিখ থেকে ২১ তারিখ এই দুদিন এই ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি থাকবে। ১৯ তারিখ অর্থাৎ আজ দুপুরে আড়াইটার সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি হবে। ঘন্টায় ২৪০-২৫০ কিলোমিটার বেগে হবে আজকে ঝড়। এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ২৭৫ কিলোমিটার।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আমফানের গতিপথ উত্তর-উত্তরপশ্চিম দিকে হচ্ছে ক্রমশ। রাজ্যের দিঘা এবং হলদিয়ার মধ্যে এটি বুধবার রাত ৯টা থেকে ১২টার মধ্যে আছড়ে পড়তে পারে। আজ বিকেল ৫.৩০ মিনিটে এই ঘূর্ণিঝড় থাকবে ১৫ ডিগ্রি ৯ মিনিট অক্ষাংশ ও ৮৬ ডিগ্রি ৭ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। তখন এর গতিবেগ থাকবে ঘন্টায় ২৪০-২৫০ কিলোমিটারের মধ্যে। আজ রাত ১১টায় এই ঘূর্ণিঝড় ১৭ ডিগ্রি ১ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে থাকবে, সেইসময় গতি কিছুটা হারিয়ে ২২৫-২৩৫ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। এরপর বুধবার রাত ১১টায় এর গতি হবে ১৮০-১৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। ২১ তারিখ থেকে এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে গতি হারাবে, এবং অতিগভীর নিম্নচাপে পরিণত হবে।

আমফানের প্রভাব পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সেখানে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করা শুরু করে দিয়েছে। পূর্ব মেদিনীপুরে এনডিআরএ টিম কাজ শুরু করে দিয়েছে। সবাইকে ঘরেই থাকতে বলা হচ্ছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণাতেও মোতায়েন করা হয়েছে এনডিআরএ টিম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026