নিউজ

আমফান ক্ষতিপূরণের টাকা কীভাবে পাবেন? জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের টাকা পেতে আর কোনও ফর্ম কিনতে হবে না, টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক আকাউন্টে পাঠানো হচ্ছে। ঘূর্ণিঝড়ে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদেরকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ বাবদ টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার।

এর পাশাপাশি রেশন বন্টনে অনিয়মের কোনো অভিযোগ উঠলে এবং ঝড়ের ক্ষতিপূরণের টাকা পেতে কোনোরকম সমস্যা হলে স্থানীয় থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে এই আমফানের টাকা ও রেশন বন্টন নিয়ে নানা অভিযোগ এসেছে, তাই তিনি এই সরকারের টাকা সঠিক ভাবে যাতে ব্যবহৃত হয়, তাঁর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন।

গত ২০ মে ঘূর্ণিঝড়ের তান্ডবে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার। আর এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু এই টাকা নিয়ে অভিযোগ উঠছে যে এই টাকা পেতে অন্যদেরকে ভাগ দিতে হচ্ছে। এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন এরকম কিছু ঘটনা ঘটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026

Bank Holiday: টানা ছুটিতে ব্যাংক বন্ধ! ৫ দিনে ৪ দিন পরিষেবা বন্ধ, আগে দেখুন পুরো তারিখ

এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…

March 25, 2026

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026

Royal Family Reportedly Worried About Meghan Markle’s Role in Suits

Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…

March 24, 2026