নিউজ

আমফানের প্রভাব ফেলবে চার রাজ্যে, লন্ডভন্ড করতে পারে পশ্চিমবঙ্গের এই জেলাগুলি

শক্তি বাড়িয়ে তীব্র বেগে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বুধবার বিকেলে স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের দিঘা থেকে আর মাত্র ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। কেন্দ্রীয় মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। বুধবার বিকেলে ঘূর্ণিঝড়টি ঘন্টায় ১৫৫ থেকে ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে উপকূলীয় এলাকা গুলিতে। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় কোন কোন রাজ্যের উপর দিয়ে যাবে দেখে নিন।

১. ওড়িশা: ওড়িশায় আমফানের প্রভাব খুবই বেশি পরিমাণে পড়বে। ওড়িশার উপকূলীয় এলাকা গুলিতে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দিল্লি মৌসম ভবন। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় ৮৫-৯৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ওড়িশার জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, জাজপুর, বালাসোর, কটক, ময়ূরভঞ্জ, খোরধা, পুরী জেলা ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ হবে।

২. পশ্চিমবঙ্গ: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল গুলিতে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। বুধবার বিকেলে পর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং সংলগ্ন অঞ্চল গুলি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, ঘন্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে এই জেলা গুলিতে। উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি হতে পারে।

৩. সিকিম: আইএমডির পূর্বাভাস অনুসারে, সিকিমের জেলাগুলিতে ২১শে মে, বৃহস্পতিবার থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

৪. আসাম এবং মেঘালয়: আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২১শে ম, বৃহস্পতিবার আসাম ও মেঘালয়ের জেলাগুলিr কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026